Posts

ভাঙা তরী

 ভাঙা তরী  মোহাম্মদ মুছা  এইপার ওপার উজাড় করি উজানে ভাসায় ভাঙা তরী, সুখ খুঁজিতে ঐপারে যাই যাত্রা কালে সবিতো দায়!  পথিক হয়ে অচিন পথে  ভ্রান্ত আমি আপন মতে আজো কেন পথ হারাই তাড়াই বিবেক আজো তাড়াই,  দিনের পর দিন প্রতিদিন সুখের নেশায় বাজাই বীন রাতের পরে রাত প্রতিরাত চোখে চোখে রাখি চাঁদ,  হঠাৎ আকাশ মেঘলা হলো চাঁদখানা গোটা গিলে খেলো জীবনটা গোল্লায় গেলো সর্বনাশে আমিও গেলাম আঁধারে মিশে, ভাঙা তরীর বিষাদ গল্প এইখানেতে শেষ নয় আঁধার এখন মিত্র আমার চোখের জলের বিনয়! কাব্যগ্রন্থঃ- দ্রোহের আগুন প্রকাশ কাল ঃ- অমর একুশে বই মেলা-২০২০, ঢাকা

বিশ্ব একদিন জাগবে

 বিশ্ব একদিন জাগবে মোহাম্মদ মুছা  মরুর বুকে বয়ছে রক্তের স্রোত বিশ্বজুড়ে হাহাকার বাড়ছে লোকের ক্রোড়, বিশ্ব নেতাদের মুখের বুলি থামে কি আর ইহুদীর গুলি? ঝরছে তাজা প্রান চলছে আগ্রাসন মানবতা লেজ গুটিয়ে গেলো নির্বাসন! দায় হয়েছে মাথা গোজার ঠাঁই  গোলাবারুদ যেথায় সেথায় করেছে পুড়ে ছাই, নরপশুদের এমন হত্যা মেনে য়ায়? মানবতার দূতর বুঝি গেলো আজি কোমায়! প্রতিহিংসার এমন আগুন আর কতদিন জ্বলবে? প্রতিশোধের শপথ নিয়ে বিশ্ব একদিন জাগবে।

দায়টা কার

 দায়টা কার মোহাম্মদ মুছা  অবশিষ্টাংশ নিয়ে ভালোই তো আছি, যেখানে সবি বিকৃতির কবলে উলোটপালোট হলো সেখানে তুমি বিবর্তনের বার্তা নিয়ে এলে, মাটি রক্ত শোষে নেয়,মুছে দেয় না, তোমার আবির্ভাব দুঃখ গোছেনি যাতনার রং বদলেছে শুধু, বুকের পাঁজর ভেঙে হৃদয়টা বেরুতে চায়, পৃথিবী কেন এতো নিষ্টুর! অনিষ্টকারী হেঁসে দুলে সন্ধ্যা রাঙ্গাই, গোধূলির আছড়ে পথ খুঁজে নীল আকাশটাকে বির্বন করে তোলে, নিশিতে যন্ত্রণার বিস্তার কেন বিস্তৃত হয় ; নগর জুড়ে এতো কোলাহল  তবুও কে যেন নেই, বুঝার অবকাশ নাই বললে কি হয় ? কি যে এমন ব্যর্থতা, বেদনার সকল ঝুলি একাই বয়তে হবে!  সবি যদি বিকৃতির আদলে গড়া আর বাকী রইলো কি? বলো, নতুবা অন্য জগতে চলো আমি তোমায় নদী চেনাবো, যেখানে কূল ভাঙে না, পাল ছিড়েখুঁড়ে অচল হয়না তরী, যদি তা না হয় বলো দায়টা কার?

নীল বেদনা

 নীল বেদনা  মোহাম্মদ মুছা  নিঃসঙ্গতার কোলষ ভেঙে  মুক্ত হাওয়ায় উড়তে চাই,  তোমার স্মৃতির বাঁধ সেজেছে  এখন আমি নিরুপায়!  উদাসী মন জানি কখন পিঞ্জর ভেঙে পালাই,  নীল বেদনা ক্ষন বুঝেনা যখন তখন পুড়াই।

ওরে শকুন

 ওরে শকুন মোহাম্মদ মুছা  শকুনে পাক ঝাপটায় শুকনো পাতা উড়ে  বকের ছানা দিশেহারা প্রান বাঁচাতে দৌড়ে, বাতাস আজ ভারী আকাশ লাজে কাঁদে  মাটির ভিষণ ক্ষোভ স্বাক্ষী ছোবল বদে, "ওরে শকুন" আকাশ কারো ঠিকানা নয় চাঁদ তারারাও ভাসে  মেঘের যত বাহাদুরি বজ্রপাতেই খষে,,

বসন্তটা যাক

 বসন্তটা যাক মোহাম্মদ মুছা  আজ আমি বিবর্ন নই উচ্ছ্বসিত বসন্তের ছোঁয়ায়, কোকিল ডাকে পলাশ ফুটেছে  বিমোহিত লাল কৃষ্ণ চুড়ায়, অন্তরে  জাগায় প্রেমে স্মৃতি সেই যবে যে এসেছিলো রঙ্গে রঙ্গিন ভাবনা সবি শিহরনে আকাশ মাঠি মিশেছিলো, ঘুমে আজি বিভোর নই স্বপ্নের ডানায় ভেসে বেড়ায় চারদিকে আজ এতো সুবাস নির্মলতায় মন যে জুড়ায়, বসন্ত "তো" আজ বসন্ত  মনের যত যতনা নিবৃত্তে থাক আবার না হয় ফিরে আছিস অন্তত  বসন্ত "টা" যাক।

প্রেমের যাঁতাকল

 প্রেমের যাঁতাকল  মোহাম্মদ মুছা তুমি আমায় পিশেছিলে প্রেমের যাতাঁকলে,  সেই যাতনা আর বয়বেনা মনটা কেঁদে বলে স্মৃতির ফ্রেমে গেলো থেমে আমার জীবন কাল,  জীবন তরী বয়ে মরি দুলছে ছেঁড়া পাল যুগের পরে যুগ পেরোবে তুমি রবে অন্তরে, অথৈজলে ঢেউয়ের কোলে ভেসে রইবো কালান্তরে।