কাব্য বিষাদ
কাব্য বিষাদ মোহাম্মদ মুছা কোন কাব্যয় বাঁধবো তোরে গদ্যে নাকি পদ্যে মেঘেকে নিয়ে সুর তুলিতে রাগে বিমুখ রোদ্রে, গগন খুঁজে চন্দ্র পেলাম ছন্দ মেলায় তাতে হঠাৎ দেখি তারা উধাও আড়ি আমার সাথে, বাগান ঘুরে ফুল তুলিলাম মালা নিলাম গেঁথে ভোমর গুলো তৃষ্ণায় চৌচির মধু খোঁজে খেতে, কোন কাব্যে বাঁধবো তুরে পায়না খুঁজে তুলনা আবারও বুঝি ব্যর্থ আমি কাব্য গাথা হলোনা।