Posts

Showing posts from September, 2026

বসন্ত বিভ্রাট

 বসন্ত বিভ্রাট  মোহাম্মদ মুছা  মেঘের চিৎকার শুনে বাহির হয়ে দেখি  মেঘ তারা গুলোই ঢেকে দিলো মলিন হলো আকাশের রূপ। নদীর গর্জনে আবারো বের হলাম  আরো হতবাক শুধু চেয়েই রইলাম কূল বিলীন হতে লাগলো নদীর গর্ভে।  এবার আর বের হওয়া হলো না মন উচাটন করা নুপুরের আওয়াজে শত বছর পেরিয়ে গেলো অনুতাপে তাকে আর শুধা হয়নি তুমি কি এসেছিলে আমার আঙিনায়?