বিশ্ব একদিন জাগবে
বিশ্ব একদিন জাগবে
মোহাম্মদ মুছা
মরুর বুকে বয়ছে রক্তের স্রোত
বিশ্বজুড়ে হাহাকার বাড়ছে লোকের ক্রোড়,
বিশ্ব নেতাদের মুখের বুলি
থামে কি আর ইহুদীর গুলি?
ঝরছে তাজা প্রান চলছে আগ্রাসন
মানবতা লেজ গুটিয়ে গেলো নির্বাসন!
দায় হয়েছে মাথা গোজার ঠাঁই
গোলাবারুদ যেথায় সেথায় করেছে পুড়ে ছাই,
নরপশুদের এমন হত্যা মেনে য়ায়?
মানবতার দূতর বুঝি গেলো আজি কোমায়!
প্রতিহিংসার এমন আগুন আর কতদিন জ্বলবে?
প্রতিশোধের শপথ নিয়ে বিশ্ব একদিন জাগবে।
Comments