অগোচর

 অগোচর

মোহাম্মদ মুছা 


এই শহরের অলিতে-গলিতে প্রহরী

অথচ, তুমি প্রতি রাতই আমার প্রসাদে অবাধে

অন্তগমন  করো কেঁড়ে নাও চোখের ঘুম,

জেগে জেগে ক্লান্ত শরীরে হুইসেল শুনি

কিন্তু কবু তোমাকে কেউ পাকড়াও করেনি

তোমার নাকি ছায়া নাই পদাচরনে শব্দ নাই, 

অথচ, আমি তোমার পায়ের নুপুরের ভয়ঙ্কর শব্দ শুনি

শুনশান নীরবতার মাঝে কেন আসো বল'তো?

গেলে'তো গেলে;

বার-বার আঘাত করাতে কি শান্তি মেলে তোমার

সময় কতকিছুই গিলে নিলো কেবল তুমি অধরাই রয়ে গেলে 

বছরের পর বছর।

Comments

Popular posts from this blog

মায়ার মাশুল

বিকৃত কাব্য

কাব্য প্রেমে কথা