Posts

মায়ার মাশুল

 মায়ার মাশুল মোহাম্মদ মুছা  বেলা যাক গড়িয়ে ঘুমন্ত শহরে আঁধারে আচ্ছন্ন শেষ প্রহরে, হুতোম প্যাঁচা দেখলে দেখুক উঁকিয়ে ডাহুকের ডাক যাক বিকিয়ে,   প্রসাদের প্রহরি হেলে পড়ুক চেয়ারে কাঁটাতারের দেয়াল টপকে চুপিসারে ঘুমন্ত তোমাকে আনিবো লুটিয়ে সাধ্যকার আর নিবে তোমায় চিনিয়ে?

কাব্য প্রেমে কথা

 কাব্য প্রেমের কথা মোহাম্মদ মুছা  রবিঠাকুর গীতাঞ্জলির প্রান ভরেছে মোহে অগ্নিবীণা নজরুলের পাল ছিঁড়েছে দ্রোহে মহান কবি কায়কোবাদের আযান মহাসত্ত্ব  আবার আসিবো ফিরে জীবনানন্দ করেছে'তো মত্ত, স্বাধীনতা তুমি শামসুর রহমানের জাগরনের ডাক নির্মলন্দগুনের হুলিয়া  জুগিয়েছে মনের খোরাক, সোনার তরী আল মাহমুদ জাগিয়াছে বারংবার মহাকবি আলাওল পদ্মাবতী মন করেছে চুরমার, সত্যনাথ দত্তের রম্যরসে কথার ফুলঝুরি  শরৎচন্দ্রের দেবদাস করেছে মনটা চুরি, মন জুড়ানো কাব্য রসদ হাওয়া ধরায় পালে আকাশকুসুম সংস্কৃতি আজ সবি খেলো গিলে!

সাধুর স্বর্গ

 সাধুর স্বর্গ মোহাম্মদ মুছা  সাধু তোমার ভয় নাইকো চার-ছয় বিবি লালনে আমি কেবল থমকে গেছি দেনমোহরের চলনে, নগদানগদ হাজার বিশ'এক টাকায় খায়েস মিটো আমার বেলায় লক্ষ কোটি দেনমোহর'টা ছাটোঁ। বলৎকারে কায়েস তোমার আমি খুঁজি শরিয়াত  তখন তুমি কাম সারিয়ে খোদা বান্ধায় তবিয়ত, প্রেম-পীরিতি হারাম বয়ান সাধু তুমি দাও রজিন থাকায় ছাত্রীর প্রেমে মধু কেন খাও? দাঁড়ি টুপি পাঞ্জাবি টাক-নুর তোমার বিনিয়োগ মজুর-খেটে সারাজীবন পাবো কি স্বর্গ-সুযোগ? তুমি'তো ভাই পথের পাথয় আমি এইসব বুঝি খোদা আমার কোন জগতে ঘুম জাগিয়া খোঁজি!

রূপান্তরে বৈচিত্র্য জীবন

রুপান্তরে বৈচিত্র্য জীবন মোহাম্মদ মুছা তুমি আসবে, তাই বলে ঝিনুকের বুক ছিঁড়ে মুক্তা লুটতে পারেনি, রূদ্র-মেঘের লুকোচুরি প্রান্তর আমায় ডেকেছে পলাশ শিউলির মোহে তপ্ততা সয়েছি অবরুদ্ধ প্রেমে, বর্ষার প্রলুব্ধ মেঘালয় মনোরাজ্য ফাটল ধরাতে পারেনি শ্রাবনের অঝোরে প্রত্যাশার লোভনীয় রিমঝিমে নির্ঘুম নিশি পরাস্ত করেছে বহুবার, তবুও ঘুরে দাঁড়িয়েছি;  ভাদ্রের শুভ্র শুদ্র মেঘ অবিরাম বয়ে চলেছে থামতে বলেনি! কাশফুল পদ্ম শালুক হাতছানি দিয়ে নিরুক্তির উক্তির বাহানা এঁটেছে, তানিয়া(রাজকুমারী) আমায়  রাজ্য বিহীন আসনে নিধিরাম সর্দারে ভূষিত করেছে, রক্তকরবী নির্গন্ধে সুবাসিত আসক্ত করে মাতাল হাওয়াই মাওনা প্রভা দ্বিখণ্ডিত করেছে, আসন্ন কুয়াশার বুকে টেনে নিবে বলে হিমেল অনুভূতি চাদরে মুড়িয়ে নিস্তব্ধ আকাশ ছুয়েছি বাষ্পীয় প্রেমে, তবুও আক্ষেপ মরি ঝিনুকের বুক ছিঁড়ে মুক্তার মালা গলায় পড়েনি বলে, তবুও,  আমি প্রেম ভিখারি!

প্রচ্ছদ বিহীন কাব্য

 প্রচ্ছদ বিহীন কাব্য  মোহাম্মদ মুছা  মোহটা কেটে যাক ক্ষমা চেয়ে নিবো আর যদি নাই-বা কাটে ক্ষমা করে দিও, প্রিয় অন্তরে ক্ষতটা দেখেনি কেহ, তুমিও না আমি'তো দেখেছি স্বয়ং ধৃষ্টতার দ্রোহে, প্রান্তরে ফেলে আসা মোড়ানো স্মৃতি; ফিরেছে আপন গৃহে  আমি আর আমি রইলাম কই! মুলি-দারু বারংবার শূন্যর উপর ভাসায় নগ্ন হৃদয় অগোচরে লজ্জায় কাঁদে, নগ্ন হৃদয় কি জানি কি খোঁজে সহস্রবার লুটে পড়েছি,  এইবার না-হয় ক্ষমা করো, ফিরে আসো মুছে দাও স্মৃতি, প্রেম, অভিলাষ

নিঃসঙ্গ ভাবনা

 নিঃসঙ্গ ভাবনা মোহাম্মদ  মুছা  দু’চোখে ঘুম নেই রাত হলো আজি কাল  এই বুঝি ভোর হলো অপেক্ষায় মন উতাল, দেয়ালেতে ঝুলে আছে আধমরা বেহায়া ঘড়ি উল্টো পথে চলছে যেন তার সাথে মোর আড়ি, চাঁদের সাথে দ্বন্দ্ব কিসের থমকে সে-ও আছে ইচ্ছে করে আকাশ হতে দিতে তারে মুছে, পাখপাখালির ঘুম ভাঙেনা ক্ষোভ জানিনা তাদের তারা-ও কি মুখিয়ে আছে ; তীব্র প্রতিশোধের? ভুলটা আমার মায়ার জালে আটকে কেন গেলাম নীলঞ্জনার ছলনাতে আঁধার খুঁজে নিলাম।

রাজ্য বিনাশ

 রাজ্য বিনাশ  মোহাম্মদ মুছা  পদ্মমধু খেয়ে সাধু বনেছো আজ মহাজন বেল পাকিলে কাকের কি, জানে তাহা সর্বজন, পরের ধনে পোদ্দারি করছো হেসে খেলে পিটের দন্ড আটি হবে আমজনতার কিলে, জিহ্বা দিয়ে লালা ঝরে চেটেপুটে খাইতে বিঁধলে যবে গলায় কাটা পারবে কি'তা সইতে? বন্দী ছিলো খাঁচায় শুকুন শিকল হায়েনার গলে মাশুল তোমায় দিতে হবে যেয়ে নাকো ভুলে, আমজনতার পিট ঠেকেছে পোড়া মাটির দেয়ালে আসবে আঘাত,সব-কটি দাঁত রইবে না তুর চোয়ালে,