Posts

ছুঁয়ে একটু দিলাম

 ছুঁয়ে একটু দিলাম  মোহাম্মদ মুছা  পৃথিবীটা নিস্তব্ধ ঘুমিয়ে আছে শহর নির্জনতায় পাশ কেটেছে প্রেম কুয়াশার বহর, চাঁদটা বুকে নেমে এলো ছুঁয়ে একটু দিলাম  আমার মাঝে আমিতো নাই হারিয়েতো গেলাম! রাত হেসেছে বাঁধ ভেঙেছে তোমার আমার তফাৎ, এতো কাছে এসেছিলে মন পুড়ছে নিখাদ! আবার কবে মরুর বুকে জলে বইবে স্রোত বুকের মাঝে জড়িয়ে নিবো, নিবো প্রতিশোধ,,

শিহরন জাগে

 শিহরন জাগে মোহাম্মদ মুছা  প্রেম আছে বলে তুমি এতো সুন্দর  ভালবাসার লাগিয়া তুমি প্রেম-প্রিয়সী, তাইতো বুঝি কাঁদে আজি অন্তর  হলো না কেন ভালোবাসা-বাসি? অনুভূতি আছে বলে শিহরন জাগে ছুঁতে তোমায় মন করে উচাটন, দূরে তুমি ভাবতে বিচলিত লাগে সয়ে থাকা যায় বলো কতক্ষণ?  প্রেম আছে বলে জাগ্রত স্মৃতির পাতায় সেই স্মৃতির আজ কেবল কাঁদায়, জীবনের হিসাব গেলো আজ বৃথাই আঁধারে আলো মিশে গেলো বিষন্নতায়!

চেতনা আমার লুট হয়েছে

 চেতনা আমার লুট হয়েছে  মোহাম্মদ মুছা চেতনা আমার উইপোকা খাই মন্দ লোকের আনাগোনায়  সত্যের কোথাও ঠাঁই আজি নাই,  সমাজ জিম্মি চাটুকারিতায়, চেতনা আমার গুনে ধরেছে শ্যাওলা জমেছে ভাবনায় অঙ্গিকার আমার হেলছে দোলছে এই কোন পরিত্যাক্ত আঙ্গিনায়?  নীতির দন্ড খন্ড খন্ড  আক্কেল গুমোড় আঘাতে  মানব বিবেক লন্ড-ভন্ড আপন শিরটা নোয়াতে!  শষ্য ক্ষেতে ভূত নেমেছে লাভ হবে কি কাকতাড়ুয়ায়? চেতনা আমার লুট হয়েছে  কাটমোল্লা-দের ফতোয়ায়! চেতনা আমার জম ধরেছে সম্প্রীতি আজ নির্বাসনে মৌলবাদরা জোট বেঁধেছে  মন ভেঙ্গেছে প্রহসনে ।

সর্বনাশ

 সর্বনাশ মোহাম্মদ মুছা দালান কোটার চিপায় গলি ইট পাথরের রঙ্গিন তুলি, কবির ছন্দে হলো সর্বনাশ, কোথায় গেলো সরষের অলি খোঁজে না পায় পাকপাকালি এই শহরই করলো সবি গ্রাস হলো সর্বনাশ।  সবুজ শ্যামল কত কোমল রাত পোহালেই হতাম বিমল কবির ছন্দে হলো সর্বনাশ,  কোথায় গেলো জোনাকির দল  সবুজ বাতির আঁধার ঝলমল এই শহরই করলো সবি গ্রাস হলো সর্বনাশ।  গায় না মাঝি জারি সারি নদীর বুকে বায়না তরী কবির ছন্দে হলো সর্বনাশ, পানকৌড়িদেট ডুব গেলো কই রোদ্র ঝলকের জলের অথৈই এই শহরই করলো সবি গ্রাস  হলো সর্বনাশ।  কাব্যগ্রন্থঃ-দ্রোহের আগুন  প্রকাশ কালঃ- অমর একুশে বই মেলা,২০২০

রহস্যের আজব কারিগর

 রহস্যের আজব কারিগর  মোহাম্মদ মুছা  মানুষ রহস্যের আজব কারিগর  কেহ বাঁধে ঘর আবার কেহ যাযাবর, গড়ে তোলে তাজমহল প্রেমের ঘোরে  নির্বাসনে যাই কেহ বিরহ বিভোরে, আকাশে উড়ে বেড়াই দিগন্তের সন্ধানে  ফুল ফুটাই গড়ে বাগান প্রস্তর উদ্যানে, অথৈই জলে ভাসে বৈটা হাতে তরী প্রকৃতির বুক ছিঁড়ে সমতল করে গিরি, অচিনকে সুচিন করে মাটি করে উর্বর  আবার কেহ উজাড় করে হয়ে বর্বর, যদিওবা হরেক ভাষা হরেক রকম জাত তবুও মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত।

স্বপ্নের বিনাশ

 স্বপ্নের বিনাশ মোহাম্মদ মুছা  নিঝুম রাতে বসে মেলায়,জীবনের হিসাব নিকাশ কার লাগিয়া হলো বুঝি সপ্নগুলোর বিনাশ, কে হেরেছে কে জিতছে কার হয়েছে ছারখার  অথৈই জলে ভেসে ভেসে কে হয়েছে কূল পাড়?  দুজন যদি একই মাটির গড়া, একই বিধাতার  তফাত কেন তবু বলো জীবন নদীর পারাপার!  আমার আছে যেটুকু দায় কাঁধে তুলে নিলাম তোমার বেলায় আমি সবি, বাদ'ই না হয় দিলাম, তুমি থাকো মহাসুখে আমার এইতো চাওয়া  ভুলে যেতে চাইবো আমি ভালোবাসার মায়া, আমি আজি বিদায় নিলাম কেবল শুন্য হাতে চাঁদ হয়ে আর আসিও না, জোৎসনা ভরা রাতে।

দ্রোহের আগুন

 দ্রোহের আগুন  মোহাম্মদ মুছা  দ্রোহের আগুনে জ্বলতে জ্বলতে নিঃস্ব হয়েছি পোড়েছে দেহ,পোড়েছে মন,পোড়েছে আরো কত কি? আশার আলো দগ্ধ হয়ে স্বপ্ন পোড়ে ধোঁয়া হলো  শূন্য আকাশে উড়িতে উড়িতে মেঘের রুপ নিলো, আকাশ বলে - আমি দ্রোহি বজ্রতে বুক কাঁপায়  বাতাস ও তাই বলে ভাই প্রবল বেগে সবি উড়াই,  নদী  - বলে আমি দ্রোহি তরঙ্গে কূল ভাঙ্গায় পাহাড় বলে আমি কিসের কম, এসে দেখ চূড়ায়।  বৃষ্টি বলে - আমি দ্রোহি মেঘের মুক্তি চাই.....  রুদ্র ঝলমল রংধনু বাহারি রঙে আকাশ রাঙায়,  চারিদিকে এতো দ্রোহ বসে থাকা কি ঘরে যায়?  দ্রোহের জগত বেছে নিলাম এই তো আমার দায়  দ্রোহের আগুনে জ্বলতে জ্বলতে নিঃস্ব হয়েছি  জ্বলন্ত লাভা তবুও পোড়ায়,জ্বলতে বাকি রইলো কি?  কাব্যগ্রন্থ - দ্রোহের আগুন প্রকাশ কাল - ২০২০,অমর একুশে বই মেলা