Posts

গুনহীন

 গুনহীন  মোহাম্মদ মুছা  গুনহীন চিরদিন পরাধীন রয়, তলে তলে বাজায় বীন অন্যরা যা কয়! মন তার অতি ক্ষীণ দোষ খুঁজে রয়, নিজ তার কাজ কী মনে নাহি রয়! তোষামোদে কাটে দিন নাহি লাজ হয়, নাহি বিবেক, জ্ঞানহীন আপনাতে বড় লয়! গুনহীন চিরদিন  পরহিংসু হয়, অন্যর অর্জিত জয়  তার নাহি সয়! গুনহীন চিরদিন  পরাধীন রয়!

প্রেম যমুনা

 প্রেম যমুনায় মোহাম্মদ মুছা  আজি আকাশ ভিষণ অভিমানী কাঁদছে কতো অঝোরে  হৃদয় আমার ডুব দিয়েছে  তোমার স্মৃতির গভীরে, তারই যতো বুকের জ্বালা মেটায়  কেঁদে কেঁদে সব যাতনা বয়ে যাবে  মিশে যাবে হ্রদে, তোমার স্মৃতি মেঘের মতো বুকে জমাট বাঁধে অভিমানী মোর নয়ন খানি আকাশের মতো কাঁদে, আষাঢ়ের মতো ঝরবে সেতো  ভাসবে তুমি জলোচ্ছ্বাসে এতো জল বইবে ঢল  খেল হারবে ঘূর্ণিঘ্রাসে,  কূল ছেড়ে তাই আমি সেথায় অপেক্ষাতে সব মোহনায় তোমার কোমল হাতটি ধরে ডুবে যাবো প্রেম যমুনায়!

পাওনা টা দাও আমার

পাওনা টা দাও আমার মোহাম্মদ মুছা  পাড়া গাঁয়ের হাবা ছেলটিও প্রেমে ঘোরে বিভোর, আমায় বেলায় তুলছো তুমি নিয়ম-নীতির সুর,  হৃদয়টা কি আমার গড়া?দোষো আমায় বারবার  দোষলে দোষো বিধাতারে,দায়টানয় কি তার?  কেন দিলো হৃদয় জুড়ে কোমল আবরণ  ঝলসে কেন দেয়না সেটি সূর্যের তপ্ত কিরন নদীর বুকের স্রোত দিয়েছে,তাতে হয়নি দায়! পাল ছিঁড়ে যায়,কূল ভেঙে যায় পাগলা ঘুর্নি হাওয়ায়, আকাশের বুকে চাঁদ,আরো আছে তারা উদাসী মন যখন তখন করে দিশেহারা, বসন্তে লাল কৃষ্ণচূড়া, বর্ষায় হলুদ কদম ফুল লাল হলুদের বাহারিতে মন হয়ে যায় ব্যকুল, প্রেম সৃষ্টি  স্বর্গ থেকে, দায়টা বলো কার?  দোষলে দোষো বিধাতারে, পাওনা টা দাও আমার! 

হৃদয় আমার বাঁধ ভেঙেছে

 হৃদয় আমার বাঁধ ভেঙেছে মোহাম্মদ মুছা  বুকেতে  প্রবল শ্বাস ছিলো বাঁশি জুড়ে সুর, দু’চোখেতে স্বপ্ন ছিলো ভাবনায় ছিলাম বিভোর, বাঁশিতে আর সুর ওঠেনা কে নিয়েছে লুটে চেপে রেখেছি বুকের ভিতর বলছি না তো হাঁটে! অচল এখন বুকের পাঁজর  শ্বাস চলেনা তাতে, বাঁশিটাতে জং ধরেছে  রেখেছি তারে পোঁতে, যে ছিল মোর স্বপ্ন আশা  ঘর বেঁধেছে দূরে  আমার ব্যাথা বুঝবে সে কী জ্বলছি কেন পোড়ে! জ্বলতে জ্বলতে কয়লা এখন সবি তাহার দায়  আরো বেশি জ্বলবো আমি সব পোড়াবো লাভায়! সর্ব বিশ্ব জ্বালিয়ে  দিবো লুকাবে কোথায় গৌরব?  আস্ত কেমন থাকো তুমি থাকবে কেমনে নীরব! হৃদয় আমার বাঁধ ভেঙেছে চুপসে আছে ক্ষোভে, যেখানে তুমি লুকিয়ে থাকো জ্বলবে অনল তাপে।

ভাঙা তরী

 ভাঙা তরী  মোহাম্মদ মুছা  এইপার ওপার উজাড় করি উজানে ভাসায় ভাঙা তরী, সুখ খুঁজিতে ঐপারে যাই যাত্রা কালে সবিতো দায়!  পথিক হয়ে অচিন পথে  ভ্রান্ত আমি আপন মতে আজো কেন পথ হারাই তাড়াই বিবেক আজো তাড়াই,  দিনের পর দিন প্রতিদিন সুখের নেশায় বাজাই বীন রাতের পরে রাত প্রতিরাত চোখে চোখে রাখি চাঁদ,  হঠাৎ আকাশ মেঘলা হলো চাঁদখানা গোটা গিলে খেলো জীবনটা গোল্লায় গেলো সর্বনাশে আমিও গেলাম আঁধারে মিশে, ভাঙা তরীর বিষাদ গল্প এইখানেতে শেষ নয় আঁধার এখন মিত্র আমার চোখের জলের বিনয়! কাব্যগ্রন্থঃ- দ্রোহের আগুন প্রকাশ কাল ঃ- অমর একুশে বই মেলা-২০২০, ঢাকা

বিশ্ব একদিন জাগবে

 বিশ্ব একদিন জাগবে মোহাম্মদ মুছা  মরুর বুকে বয়ছে রক্তের স্রোত বিশ্বজুড়ে হাহাকার বাড়ছে লোকের ক্রোড়, বিশ্ব নেতাদের মুখের বুলি থামে কি আর ইহুদীর গুলি? ঝরছে তাজা প্রান চলছে আগ্রাসন মানবতা লেজ গুটিয়ে গেলো নির্বাসন! দায় হয়েছে মাথা গোজার ঠাঁই  গোলাবারুদ যেথায় সেথায় করেছে পুড়ে ছাই, নরপশুদের এমন হত্যা মেনে য়ায়? মানবতার দূতর বুঝি গেলো আজি কোমায়! প্রতিহিংসার এমন আগুন আর কতদিন জ্বলবে? প্রতিশোধের শপথ নিয়ে বিশ্ব একদিন জাগবে।

দায়টা কার

 দায়টা কার মোহাম্মদ মুছা  অবশিষ্টাংশ নিয়ে ভালোই তো আছি, যেখানে সবি বিকৃতির কবলে উলোটপালোট হলো সেখানে তুমি বিবর্তনের বার্তা নিয়ে এলে, মাটি রক্ত শোষে নেয়,মুছে দেয় না, তোমার আবির্ভাব দুঃখ গোছেনি যাতনার রং বদলেছে শুধু, বুকের পাঁজর ভেঙে হৃদয়টা বেরুতে চায়, পৃথিবী কেন এতো নিষ্টুর! অনিষ্টকারী হেঁসে দুলে সন্ধ্যা রাঙ্গাই, গোধূলির আছড়ে পথ খুঁজে নীল আকাশটাকে বির্বন করে তোলে, নিশিতে যন্ত্রণার বিস্তার কেন বিস্তৃত হয় ; নগর জুড়ে এতো কোলাহল  তবুও কে যেন নেই, বুঝার অবকাশ নাই বললে কি হয় ? কি যে এমন ব্যর্থতা, বেদনার সকল ঝুলি একাই বয়তে হবে!  সবি যদি বিকৃতির আদলে গড়া আর বাকী রইলো কি? বলো, নতুবা অন্য জগতে চলো আমি তোমায় নদী চেনাবো, যেখানে কূল ভাঙে না, পাল ছিড়েখুঁড়ে অচল হয়না তরী, যদি তা না হয় বলো দায়টা কার?