Posts

উদাসী মন

 উদাসী মন মোহাম্মদ মুছা উদাসী মন ক্ষিপ্ত ভিষণ  আর সহে না নিরব শোষণ  ঘুর্নি হয়ে আসছে ধেয়ে  তোমার সুখের আঙ্গিনায়, প্রবল বেগে ছুড়েছে তেড়ে পাগলা হাওয়ায় নোঙর ছিঁড়ে ফুঁসছে আরো গাপটি মেরে তোমার দেয়া বেদনায়, উপড়ে মাটি ভাঙবে আকাশ এক পলকেই  করবে বিনাশ যাবে ক্ষয়ে নিবে বয়ে তোমার ক্ষত যন্ত্রনায়,

শরতের কামনা

 শরতের কামনা মোহাম্মদ মুছা  শুভ্র সাদা মেঘ  তুলেছে জেগে আবেগ, সাদা কাশফুলের সারি মন জুড়েছে ভারী, শরতের কথাই বলছি তাতেই তোমায় খুঁজছি, আসো কাশফুল ছুঁই ঘাসের বিছানায় শুই, গোধূলিলগ্নে হারিয়ে যায় তৃষিত মন জুড়ায়, শিউলু তুমুল সৌরভ হবো দুজন মগ্ন ভৈরব!

দায়ভার

 দায়ভার  মোহাম্মদ মুছা  বলো প্রভু ভূল কার তাহারে খুঁজিতে খুঁজিতে পথের বাঁকে আজ একাকার, গড়িয়েছে এতো বেলা নেমেছে শহর জুড়ে অন্ধকার, হুতোম প্যাঁচার ডাকে নীল জোছনার বাঁকে করছে মন উতাল, পাবো কোথায় তাকে হয়তো তারার ঝাঁকে হলাম আজি মাতাল, রাত যতোটা গভীর মন ছুটেছে সবির দম থেমেছে বারবার, ভাবনায় ডুবে নিবিড় বাঁধ ভেঙেছে সমীর পাল ছিঁড়েছে আমার, বলো প্রভু ভূল কার তাহারে বাসিতে বাসিতে আপনার জীবন আজ ছারখার পুড়েছে পুরোটা হৃদয় চারিদিকে কেবল দগ্ধ হাহাকার,  বলো প্রভু ভূল কার এতো মায়া তাহার লাগি সহিতে সহিতে মরি নির্বিকার নিঃস্ব আমি পুরোদমে তবুও তাহারে চাহি বারবার,  বলো প্রভু ভূল কার উদাসী মন বুঝেনা দায়ভার!

আসক্ত ভাবনা

 আসক্ত ভাবনা মোহাম্মদ মুছা  জীবনের পরতে পরতে পদচিহ্ন রেখে নিজেকে আড়াল করেছো, এই শহরে এমন কোন অলিগলি নেই তোমাকে খোঁজা হয়নি, তবুও থেমে নেই খুঁজছি আজো খুঁজছি, কদম, হাসনাহেনা, বেলি ঝরে পড়ুক তামাম হবে এই শহরের বাতাস ভেজা কোপার সুবাস লুকাবে কেমনে, আমি যে তীর আছি আমার পনে। হ্যামিলনের বাঁশিও আছে, যেদিন সব থেমে যাবে, তুলে দিবো সুর  বেলা শেষে সামলাবে কেমনে নিজেকে? তখন তোমায় নিয়ে ডুব দিবো অথৈই জলে, নীল সাগরে,

অভিমানী নন্দিনী

 অভিমানী নন্দিনী  মোহাম্মদ মুছা  ঘুরছে ঘড়ির কাটা,ঘুরে অবিরাম     জীবন বেলা পার হয়ে যায়        বলছি খানিক থাম, চন্দ্র সূর্য আসা যাওয়া দিব্যি পালা করে শখের বাগান শূন্য আজি রোজই পুষ্প ঝরে, নদীর বুকে জোয়ার ভাটা বদলায় জলের রূপ স্রোতে ভরা নদী আমার বুকে ভিষণ ক্ষোভ,  ঘুরছে ঘড়ির কাটা,ঘুরে অবিরাম      জীবন বেলা পার হয়ে যায়          বলছি খানিক থাম, অভিমানী নন্দিনী মোর আসবে ফিরে তাই থমকে আছে জীবন আমার  তারই অপেক্ষায়!

শ্রাবন বিষাদ

 শ্রাবনের বিষাদ মোহাম্মদ মুছা  মেঘের আড়াল সুনীল আকাশ শ্রাবন বুঝি করলো বিনাশ, ঝরো ঝরো ঝরছে অঝোরে মনটা উদাস বিরহ বিভোরে, জলে জলে সিক্ত শ্রাবন উতলা ঢেউয়ে লুটেছে কানন, বাঁধি কেমন বলো হৃদয়টারে খেল হারিয়ে যায় মুশলধারে, ঝরো ঝরো ঝরছে অঝোরে মনটা উদাস বিরহ বিভোরে, হৃদয় নদীর বাঁধ ভেঙে যায়  স্রোতের পরে স্রোতের হানায়, শ্রাবনের বিষাদ বিরহ জাগায় মনটা মাতাল পাগলা হাওয়ায়!

ভালোবাসার জয়গান

 ভালোবাসার জয়গান  মোহাম্মদ মুছা  মোগল গেলো তুর্কি গেলো ইংরেজ ও গেলো হটে আমার রাজ্যে তুমি কেবল উঠে রইলে লাটে!  বেনিয়াদের আনাগোনায় হলো শত বিবর্তন তুমিও এসো রয়ে গেলো হৃদয়ে আমার চিরন্তন, না মুছিলে হৃদয় হতে না সরিলে স্বপ্নে রাতে  ভাঙছো হৃদয় প্রতিদিনই নিঃস্ব আমি তাতে, জ্বলতে জ্বলতে কয়লা আমি তাইতো এখন বিপ্লবী সইবে না আর কোন আঘাত শোনরে আমার অপ্সরী, করবো আঘাত তোর সীমানায় কাঁদবে আকাশ ধ্বংসলীলায় অহংকারের প্রাচীর ভেঙে  মিশিয়ে দিবো সবি ধুলায়, আনবো তখন লুটিয়ে তোরে রাখবো বুকে জীবন ভরে কার কি সাহস ছিনিয়ে নিবে ধরবো দুহাত শক্ত করে, ভালোবাসার রটবে জয়গান দেখবে বিশ্ব জনে-জনে  করবো তোরে মহারানী আমার মনের সিংহাসনে।