Posts

প্রেমের যাঁতাকল

 প্রেমের যাঁতাকল  মোহাম্মদ মুছা তুমি আমায় পিশেছিলে প্রেমের যাতাঁকলে,  সেই যাতনা আর বয়বেনা মনটা কেঁদে বলে স্মৃতির ফ্রেমে গেলো থেমে আমার জীবন কাল,  জীবন তরী বয়ে মরি দুলছে ছেঁড়া পাল যুগের পরে যুগ পেরোবে তুমি রবে অন্তরে, অথৈজলে ঢেউয়ের কোলে ভেসে রইবো কালান্তরে।

চেতনা হলো বৃথা

 চেতনা হলো বৃথা মোহাম্মদ মুছা  যুগটা এখন নাইতো তেমন  গুনিজনের মান করা, হাতছানি দেয় আঁধার কালো সভ্যতা আজ দিশেহারা, অসৎ লোকের দাপট বিষন তারা'তো' আজ নেতা, তাইতো সমাজ পশ্চাতে যায় চেতনা হলো বৃথা, মুখে সবার ফোটে বুলি বদলে দেওয়ার স্লোগান তারাতো ভাই আসল দানব লুটে বনে বলীয়ান, এমন করে আর কতদিন আমজনতা ঘুমাবে,   আসলেই দিন বদলে দিতে কখন রুখে দাঁড়াবে ?

রক্ত যখন দিয়েছি

 রক্ত যখন দিয়েছি মোহাম্মদ মুছা  রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো, তবুও স্বাধীনতা ছিনিয়ে আনবো, এই বারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই বারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আজ এই স্বাধীন বাংলা তারই অবদান।  "তোমাদের যা কিছু আছে  তাই নিয়ে প্রস্তুত থাক" তার অন্তরালে বাংলার মান রাখো, "প্রত্যেক গ্রাম-গঞ্জে,ইউনিয়নে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো " মুক্তিকামী সংগ্রামী জনতাকে ঐক্য গড়ে দিলো, মুজিবের বজ্রকন্ঠে স্বাধীনতার ডাক- গর্জে উঠলো বাঙ্গালী, বিশ্ব হতবাক, ঘুমন্ত নিরস্ত্র পাক-হায়েনাদের আক্রমন বীর বাঙ্গালী শপত ভীত নয় মোরা, তান্ডবে তান্ডবে রক্তের সাগরে পরিণত এই বাংলার মাটি, যায়নি বৃথা রক্তের স্রোত বঙ্গবন্ধু যে স্বাধীনতার দূত ।

তিলোত্তমা প্রিয়তমা

 তিলোত্তমা প্রিয়তমা মোহাম্মদ মুছা  তিলোত্তমা প্রিয়তমা বেঁধেছো বুঝি ঘর,  বিরহের এই মহারাজ্যে  আমি আজো যাযাবর।  চন্দ্র সুরুজ খসে পড়েছে  তারার মেলাও নাই, আমার আকাশ শূন্য আজি কে নেবে তার দায়? তিলোত্তমা করো ক্ষমা ভুলতে আজো পারিনি,  বুকের ভিতর জম ধরেছে স্বপ্ন তবুও মরেনি ;   তিলোত্তমা প্রিয়তমা সুখে তুমি থেকো আমি একদিন তারা হবো আঁধার রাতেই দেখো !

বদলে যাবে দিন-পঞ্জিকা

 বদলে যাবে দিন-পঞ্জিকা  মোহাম্মদ মুছা  পুরাতনকে বিদায় দিয়ে  করবো নতুন বরন হৈ-হুল্লোড়ে সাজ গোজিয়ে চলবে করতো মহারন, ভূলে গিয়ে হানাহানি  রইবো সবাই মিলেমিশে  নয়তো অতীত টানাটানি  খুঁজবো নতুন দিশে, এমন বানী সবার মুখে আজি মিলবে অহরহ   একটা দিনের ব্যবধানে  রাখবেনা কথা কেহ, বিধায় কিংবা বরণ বলি তাতে করি পন দিন বদলের মুখে কলি বদলায় নাতো মন ;  বদলে যাবে দিন-পঞ্জিকা  এর চাইতে বেশি কিছু নয় স্বাদের জীবন হয় জটিকা ভাবনাটা; ভাবনা হয়েই রয়!

অনুভূতি

 অনুভূতি  মোহাম্মদ মুছা  চাঁদ কি ছোঁয়া যায়? তবুও লোকের পিরীত-- চাঁদের সাথে কানাই কানাই  এই যদি হয় অনুভূতি  তোমার সাথে আমার পিরীত কারো বাঁধা কি মানায় ?  _____________________ পূর্নিমাতে চাঁদ হাসে  শিহরণ জাগে শিরাই শিরাই এই যদি হয় অনুভূতি  তোমার সাথে আমার পিরীত  লোকে কেন আড়চোখে চাই ? _________________________ চাঁদের সাথে রাতের পিরীত জোৎসায় আলোয় ভাসে তোমার সাথে আমার পিরীত স্বাক্ষী কেবল আমার সর্বনাশে !

ক্রান্তিকালের কাব্য

 ক্রান্তিকালের কাব্য  মোহাম্মদ মুছা  চোখের জল ঝরেছে তো অঝোরে কয় ফোঁটা হিসেবে করে দেখিনি, বুক ভিজেছে অন্তর শুকিয়েছে শ্যাওলা জমেছে চোখের পাতায় তবুওতো ভুলিনি।  কতো পথ হেঁটেছি প্রান্ত ছুঁইবো বলে যেথায় মিশেছে আকাশের সীমানা,  ফুরিয়েছে বেলা আঁধার করেছে তাড়া তবুও ছুটেছি একা আমি আনমনা।  নির্ঘুম কেটেছে প্রহর মাথার উপর বয়ে গেলো কতো পুর্নিমার চাঁদ, কেন তুমি আসোনি কেন ভালোবাসনি সইবো বলো কতো আর পরাগত ? আমার চারিপাশ জুড়ে আজ হাহাকার পুড়েছে কপাল হয়েছি ঝলসে ছারখার আজো কি হাসবে? আমার আছে কি আর বলো এইজগতে হারাবার !