Posts

তিলোত্তমা প্রিয়তমা

 তিলোত্তমা প্রিয়তমা মোহাম্মদ মুছা  তিলোত্তমা প্রিয়তমা বেঁধেছো বুঝি ঘর,  বিরহের এই মহারাজ্যে  আমি আজো যাযাবর।  চন্দ্র সুরুজ খসে পড়েছে  তারার মেলাও নাই, আমার আকাশ শূন্য আজি কে নেবে তার দায়? তিলোত্তমা করো ক্ষমা ভুলতে আজো পারিনি,  বুকের ভিতর জম ধরেছে স্বপ্ন তবুও মরেনি ;   তিলোত্তমা প্রিয়তমা সুখে তুমি থেকো আমি একদিন তারা হবো আঁধার রাতেই দেখো !

বদলে যাবে দিন-পঞ্জিকা

 বদলে যাবে দিন-পঞ্জিকা  মোহাম্মদ মুছা  পুরাতনকে বিদায় দিয়ে  করবো নতুন বরন হৈ-হুল্লোড়ে সাজ গোজিয়ে চলবে করতো মহারন, ভূলে গিয়ে হানাহানি  রইবো সবাই মিলেমিশে  নয়তো অতীত টানাটানি  খুঁজবো নতুন দিশে, এমন বানী সবার মুখে আজি মিলবে অহরহ   একটা দিনের ব্যবধানে  রাখবেনা কথা কেহ, বিধায় কিংবা বরণ বলি তাতে করি পন দিন বদলের মুখে কলি বদলায় নাতো মন ;  বদলে যাবে দিন-পঞ্জিকা  এর চাইতে বেশি কিছু নয় স্বাদের জীবন হয় জটিকা ভাবনাটা; ভাবনা হয়েই রয়!

অনুভূতি

 অনুভূতি  মোহাম্মদ মুছা  চাঁদ কি ছোঁয়া যায়? তবুও লোকের পিরীত-- চাঁদের সাথে কানাই কানাই  এই যদি হয় অনুভূতি  তোমার সাথে আমার পিরীত কারো বাঁধা কি মানায় ?  _____________________ পূর্নিমাতে চাঁদ হাসে  শিহরণ জাগে শিরাই শিরাই এই যদি হয় অনুভূতি  তোমার সাথে আমার পিরীত  লোকে কেন আড়চোখে চাই ? _________________________ চাঁদের সাথে রাতের পিরীত জোৎসায় আলোয় ভাসে তোমার সাথে আমার পিরীত স্বাক্ষী কেবল আমার সর্বনাশে !

ক্রান্তিকালের কাব্য

 ক্রান্তিকালের কাব্য  মোহাম্মদ মুছা  চোখের জল ঝরেছে তো অঝোরে কয় ফোঁটা হিসেবে করে দেখিনি, বুক ভিজেছে অন্তর শুকিয়েছে শ্যাওলা জমেছে চোখের পাতায় তবুওতো ভুলিনি।  কতো পথ হেঁটেছি প্রান্ত ছুঁইবো বলে যেথায় মিশেছে আকাশের সীমানা,  ফুরিয়েছে বেলা আঁধার করেছে তাড়া তবুও ছুটেছি একা আমি আনমনা।  নির্ঘুম কেটেছে প্রহর মাথার উপর বয়ে গেলো কতো পুর্নিমার চাঁদ, কেন তুমি আসোনি কেন ভালোবাসনি সইবো বলো কতো আর পরাগত ? আমার চারিপাশ জুড়ে আজ হাহাকার পুড়েছে কপাল হয়েছি ঝলসে ছারখার আজো কি হাসবে? আমার আছে কি আর বলো এইজগতে হারাবার !

ছুঁয়ে একটু দিলাম

 ছুঁয়ে একটু দিলাম  মোহাম্মদ মুছা  পৃথিবীটা নিস্তব্ধ ঘুমিয়ে আছে শহর নির্জনতায় পাশ কেটেছে প্রেম কুয়াশার বহর, চাঁদটা বুকে নেমে এলো ছুঁয়ে একটু দিলাম  আমার মাঝে আমিতো নাই হারিয়েতো গেলাম! রাত হেসেছে বাঁধ ভেঙেছে তোমার আমার তফাৎ, এতো কাছে এসেছিলে মন পুড়ছে নিখাদ! আবার কবে মরুর বুকে জলে বইবে স্রোত বুকের মাঝে জড়িয়ে নিবো, নিবো প্রতিশোধ,,

শিহরন জাগে

 শিহরন জাগে মোহাম্মদ মুছা  প্রেম আছে বলে তুমি এতো সুন্দর  ভালবাসার লাগিয়া তুমি প্রেম-প্রিয়সী, তাইতো বুঝি কাঁদে আজি অন্তর  হলো না কেন ভালোবাসা-বাসি? অনুভূতি আছে বলে শিহরন জাগে ছুঁতে তোমায় মন করে উচাটন, দূরে তুমি ভাবতে বিচলিত লাগে সয়ে থাকা যায় বলো কতক্ষণ?  প্রেম আছে বলে জাগ্রত স্মৃতির পাতায় সেই স্মৃতির আজ কেবল কাঁদায়, জীবনের হিসাব গেলো আজ বৃথাই আঁধারে আলো মিশে গেলো বিষন্নতায়!

চেতনা আমার লুট হয়েছে

 চেতনা আমার লুট হয়েছে  মোহাম্মদ মুছা চেতনা আমার উইপোকা খাই মন্দ লোকের আনাগোনায়  সত্যের কোথাও ঠাঁই আজি নাই,  সমাজ জিম্মি চাটুকারিতায়, চেতনা আমার গুনে ধরেছে শ্যাওলা জমেছে ভাবনায় অঙ্গিকার আমার হেলছে দোলছে এই কোন পরিত্যাক্ত আঙ্গিনায়?  নীতির দন্ড খন্ড খন্ড  আক্কেল গুমোড় আঘাতে  মানব বিবেক লন্ড-ভন্ড আপন শিরটা নোয়াতে!  শষ্য ক্ষেতে ভূত নেমেছে লাভ হবে কি কাকতাড়ুয়ায়? চেতনা আমার লুট হয়েছে  কাটমোল্লা-দের ফতোয়ায়! চেতনা আমার জম ধরেছে সম্প্রীতি আজ নির্বাসনে মৌলবাদরা জোট বেঁধেছে  মন ভেঙ্গেছে প্রহসনে ।