Posts

অবিচ্ছেদ্য সত্য

 অবিচ্ছেদ্য সত্য মোহাম্মদ মুছা  মুগ্ধ মোহে নির্মল শ্বাসে বুক চিতিয়ে আছো লুট করা সুখ মিছেমিছি কার দুয়ারে বেঁচো? মাতাল চোখে স্বপ্ন তোমার রঙিন সবি দেখো হৃদয় ভাঙ্গার নয়ন জলে সুখের তরী ভাসো।  সুহাসিনী মায়াবিনী কাটে না মোর প্রহর বুকের মাঝে বয়ে বেড়ায় নীল বেদনার বহর, আজো আমি মগ্ন আছি মাতোয়ারা মন এই কেমন খেলা ধ্বংসলীলা পুড়ছি সারাক্ষন!

নীরব ঘাতক

 নীরব ঘাতক মোহাম্মদ মুছা  ঘুরছে ফিরছে চলছে মানুষ ভিতর বুঝা দায়! করছে জৌলুশ উড়ায় ফানুস  সুখে থাকতে চায়, দগ্ধ হৃদয় বুকের ভিতর  তবুও রোজই অভিনয় হচ্ছে খতর হয়না নিথর  শত ব্যথা সয়, আলোর সাথে আলোর মেলা আঁধার কেন তফাত আমার বুকেও একই জ্বালা  স্বপ্ন বাড়ায় আঘাত,

অমৃত ভালোবাসা

অমৃত ভালোবাসা  মোহাম্মদ মুছা  হৃদয়ের ক্ষত অবিরত করছে বিনাশ স্বপ্ন যত, দিন চলে যায় রাত থেমে যায় কাঁদছি রোজই ইচ্ছে মত নয়ন জলে অথৈই কূলে ভাসছে বুকটা প্লাবন বলে ঘূর্নিপাকে বজ্র ডাকে দিশেহারা সব কূল ভাঙে।  কোন কোলেতে নোঙর পেতে ধীর হয়ে যে রই! আমার প্রিয়া আপন ছায়া কি করে তা সই?  আসুক জোয়ার পড়ুক ভাটা ভাবনা নাইতো ছিটেফোঁটা আগ্নেয়গিরির লাভা জ্বলুক দাবানলে বসত পুড়ুক।  ভূমিধসে আপন রোষে ভূতল ভরে যাক আকাশ ভেঙে তারা ঝরে মহাকাশটা শূন্য করে, চন্দ্র-সুরুজ সকল বহর গিলে ফেলুক কৃঞ্চগহ্বর  যাক সবি যাক রসাতলে নিয়ম-নীতির যাঁতাকলে।  না হয় যদি ভোর কখনো জোছনা ভরা রাত পোহানো তাতে আমার কি আসে যায় ভালোবাসা বিনাশ বেলায়! তোমায় ছোঁয়ার মন পিপাসা কেবল আমার ভালোবাসা স্নিগ্ধ মুগ্ধতায়  জেগে থাক জেগে থাক।

আঁধার নিস্তার

 আঁধার নিস্তার মোহাম্মদ মুছা  আকাশ তোমায় হাত পেতেছি চাঁদখানা ধার দিবে? বুকের ভিতর কাঁপছে থরথর জোছনায় যেতে ডুবে।  ঝিলের জলে স্বর জমেছে পদ্ম ছায়া আড়াল, স্বপ্ন আমার ডানা মেলে শূন্যে দিলো উড়াল।  উড়তে থাকুক ঝরতে থাকুক ডানা ভেঙে পালক, মনটা উদাস হলো বিনাশ দুলছে যখন দোলক।

অকাল বেলা

 অকাল বেলা মোহাম্মদ মুছা  তুষের আগুন বুকে চাপা            রুদ্ধ আমার বাক, কাঁদছে কাঁদুক নয়ন দুটি          বুকটা চুপসে থাক।  আঁধার আলো সাদা কালো             তফাৎ নাইতো আর, তোরে ছাড়া ভুবন আমার            নিছক বদ্ধ কারাগার।  বেলা গেলো ছলে ছলে          থমকে আছে পথ, কেয়া আমার নোঙর ছিঁড়ে            গাঙ করিলো বদ।

রোদসী

রোদসী মোহাম্মদ মুছা  আহত চোখে তোমাই দেখি, বারবার খুঁজি আর দেখতেও পাই, তুমি মোড়ানো থাকো কোন এক প্রথার আবরণে, তবে চোখ দুটো তোমার তথাকথিত প্রথা বিরোধী, আমায় ডাকে, আমার উত্তাল করে, তুমিও জানো আমি অগস্ত্যযাত্রার পথিক, অনুক্ত কোন কিছুতে আমার বাড়াবাড়ি নই, অনুদিত সূর্য কিভাবে তপ্ত ছড়ায়  তা নিয়ে বিচলিত।  তোমার প্রেষনা আমাকে জাগ্রত করেনি, ঈপ্সা থেকে ভালোবাসা জন্মায় না, ভালোবাসা বিভোর করলে ঈপ্সা ক্রান্ত করে পৃথিবীটা অবিচার্যই বটে, এতোকিছু ক্ষয়ে গেলো অথচ পৃথিবীতে গতি আগের মতোই, উদগীর্ন ভালোবাসা আমাকে বিদীর্ণ করেছে, সত্যি আমি হতভম্ব নয়, ভালোবাসায় এমন হয়, তুমি প্রথার ছাদরে মুড়িয়ে থাকো,তাতো কি, আমি উষর মৃত্তিকার বুকে দাঁড়ায়নি, এখানে ফলে ভালোবাসা, অনুভূতি, আর শিহরণ, যা আমাকে জাগ্রত রেখেছে দিগন্তের দ্বারপ্রান্তে, তুমি দেখবে কি করে তাতো রোদসী!

কদম ফুটেছে

কদম ফুটেছে  মোহাম্মদ মুছা  আকাশ যদি মেঘলা থাকে তাতে আমার দায় কী? কেয়া ফুটেছে কদম ফুটেছে  ঘরে থাকা যায় কি! মন মেতেছে প্রেম জেগেছে আমার করার আছে কী? আষাঢ় শ্রাবন প্রেমের পাবন হাতছানি দেয় রজনি, আকাশ যদি মেঘলা থাকে তাতে আমার দায় কী? মেঘের কোলে হেলেদুলে মন ছুটেছে বেঁধে রাখা যায় কী?