Posts

অমৃত ভালোবাসা

অমৃত ভালোবাসা  মোহাম্মদ মুছা  হৃদয়ের ক্ষত অবিরত করছে বিনাশ স্বপ্ন যত, দিন চলে যায় রাত থেমে যায় কাঁদছি রোজই ইচ্ছে মত নয়ন জলে অথৈই কূলে ভাসছে বুকটা প্লাবন বলে ঘূর্নিপাকে বজ্র ডাকে দিশেহারা সব কূল ভাঙে।  কোন কোলেতে নোঙর পেতে ধীর হয়ে যে রই! আমার প্রিয়া আপন ছায়া কি করে তা সই?  আসুক জোয়ার পড়ুক ভাটা ভাবনা নাইতো ছিটেফোঁটা আগ্নেয়গিরির লাভা জ্বলুক দাবানলে বসত পুড়ুক।  ভূমিধসে আপন রোষে ভূতল ভরে যাক আকাশ ভেঙে তারা ঝরে মহাকাশটা শূন্য করে, চন্দ্র-সুরুজ সকল বহর গিলে ফেলুক কৃঞ্চগহ্বর  যাক সবি যাক রসাতলে নিয়ম-নীতির যাঁতাকলে।  না হয় যদি ভোর কখনো জোছনা ভরা রাত পোহানো তাতে আমার কি আসে যায় ভালোবাসা বিনাশ বেলায়! তোমায় ছোঁয়ার মন পিপাসা কেবল আমার ভালোবাসা স্নিগ্ধ মুগ্ধতায়  জেগে থাক জেগে থাক।

আঁধার নিস্তার

 আঁধার নিস্তার মোহাম্মদ মুছা  আকাশ তোমায় হাত পেতেছি চাঁদখানা ধার দিবে? বুকের ভিতর কাঁপছে থরথর জোছনায় যেতে ডুবে।  ঝিলের জলে স্বর জমেছে পদ্ম ছায়া আড়াল, স্বপ্ন আমার ডানা মেলে শূন্যে দিলো উড়াল।  উড়তে থাকুক ঝরতে থাকুক ডানা ভেঙে পালক, মনটা উদাস হলো বিনাশ দুলছে যখন দোলক।

অকাল বেলা

 অকাল বেলা মোহাম্মদ মুছা  তুষের আগুন বুকে চাপা            রুদ্ধ আমার বাক, কাঁদছে কাঁদুক নয়ন দুটি          বুকটা চুপসে থাক।  আঁধার আলো সাদা কালো             তফাৎ নাইতো আর, তোরে ছাড়া ভুবন আমার            নিছক বদ্ধ কারাগার।  বেলা গেলো ছলে ছলে          থমকে আছে পথ, কেয়া আমার নোঙর ছিঁড়ে            গাঙ করিলো বদ।

রোদসী

রোদসী মোহাম্মদ মুছা  আহত চোখে তোমাই দেখি, বারবার খুঁজি আর দেখতেও পাই, তুমি মোড়ানো থাকো কোন এক প্রথার আবরণে, তবে চোখ দুটো তোমার তথাকথিত প্রথা বিরোধী, আমায় ডাকে, আমার উত্তাল করে, তুমিও জানো আমি অগস্ত্যযাত্রার পথিক, অনুক্ত কোন কিছুতে আমার বাড়াবাড়ি নই, অনুদিত সূর্য কিভাবে তপ্ত ছড়ায়  তা নিয়ে বিচলিত।  তোমার প্রেষনা আমাকে জাগ্রত করেনি, ঈপ্সা থেকে ভালোবাসা জন্মায় না, ভালোবাসা বিভোর করলে ঈপ্সা ক্রান্ত করে পৃথিবীটা অবিচার্যই বটে, এতোকিছু ক্ষয়ে গেলো অথচ পৃথিবীতে গতি আগের মতোই, উদগীর্ন ভালোবাসা আমাকে বিদীর্ণ করেছে, সত্যি আমি হতভম্ব নয়, ভালোবাসায় এমন হয়, তুমি প্রথার ছাদরে মুড়িয়ে থাকো,তাতো কি, আমি উষর মৃত্তিকার বুকে দাঁড়ায়নি, এখানে ফলে ভালোবাসা, অনুভূতি, আর শিহরণ, যা আমাকে জাগ্রত রেখেছে দিগন্তের দ্বারপ্রান্তে, তুমি দেখবে কি করে তাতো রোদসী!

কদম ফুটেছে

কদম ফুটেছে  মোহাম্মদ মুছা  আকাশ যদি মেঘলা থাকে তাতে আমার দায় কী? কেয়া ফুটেছে কদম ফুটেছে  ঘরে থাকা যায় কি! মন মেতেছে প্রেম জেগেছে আমার করার আছে কী? আষাঢ় শ্রাবন প্রেমের পাবন হাতছানি দেয় রজনি, আকাশ যদি মেঘলা থাকে তাতে আমার দায় কী? মেঘের কোলে হেলেদুলে মন ছুটেছে বেঁধে রাখা যায় কী?

অযুক্তিক অন্ধকার

 অযুক্তিক অন্ধকার  মোহাম্মদ মুছা অন্ধকার আমার কাছে নতুন কিছু নই, তবে ভোগান্তির মাত্রা একটু ভাবিয়ে তুলেছে, এখন আর ভোরের প্রত্যাশায় বারবার ঘড়ির কাটা এগিয়ে দিই না, অন্ধকার থাকুক, থাকুক হুতোম প্যাঁচার ডাক, থাকুক খসে না পড়া তারা গুলো, বিরতিহীন অন্ধকারে আলোর খুঁজে নিঃস্ব হওয়া নিছক প্রত্যাশা, নির্বিকার সময় নেহাৎ সস্তায় আবেগ বিকিয়ে দেওয়া যদি প্রেম হতো, আমি সেই কবে তোমার হাত ধরে জোছনায় মিশে যেতাম, মাঝে মাঝে পথের বাঁকে নিজে ছায়াটুকু ও খোঁজে পাইনা, খন্ড খন্ড অগোছালো সাদা-কালো মেঘ অন্ধকারে মাত্রা বাড়িয়ে দেয়, তুমি একবার ভেবে দেখো এতো অন্ধকার অযুক্তিক নয় কি?

জীবন প্রত্নতন্ত্ব

 জীবন প্রত্নতন্ত্ব মোহাম্মদ মুছা  বলা হয়নি যে কথা আজীবন হৃদয়ের স্তুপে জমা থাকবে,  পৃথিবীতে নিস্তব্ধতা মানে জীবন, চোখবুঁজে শয়ে থাকা সমাজিক শিষ্টাচার,  ধুঁকে মরার ধৈর্য যদি ধার্মিকতা হয়  আমি একহাত দিলাম, ভালো থেকো সাথী কৃত্রিম সুখে! আমার, জগতের চারিদিক স্বর্গমর্ত্যের অভিচারিণী, পৃথিবীতে সবার চাওয়া ইহকাল কিংবা পরকালের শান্তি! নির্বোধ; চাহিদা ব্যপ্ত জীবন কাকে কি দিয়েছো বলো? আমি মাথা পেতে নিবো, যদি বলো আমি সুখী,  এটাই জীবন যেখানে অপূর্নতা সঙ্গী, ভূলে যাও,ভুলে থাকা যদি শান্তি হয়, তাহলে ভিন্নতার সংজ্ঞা খুঁজবে কে? মান্যতা সকল সুখ আর আনুগত্য প্রশান্তি, এটাই জীবন, শেষ নিশ্বাস অব্দি  নির্জনতা আর কোলাহল দুটোরই তফাত চাহিদার সন্ধি  ভালো থেকো আপনার চিন্তা বোধে,