Posts

#নিশাচর

 নিশাচর মোহাম্মদ মুছা  আমি রোজই রাত জেগে রই নয়ন জুড়ে রেখে তোরে সই,                                        ঘোর নিশাচর হয়ে                     বিরহ বেদনা বয়ে।  চাঁদের লগে তর্কে ভিষণ জড়ায়  নীল বেদনার জোৎস্না কেন ছড়ায়,                   আধাঁর যতো গভীর                   যাতনা হয় নিবিড়।                      ক্ষোভের আগুন হৃদ পুড়ে যায়  তবু্ও তোরে খুব ভেসে যায়,                    তাইতো তারার মেলায়                     তোরে খুঁজে বেড়ায়।

প্রত্যাশায় অমাবশ্যা

 প্রত্যাশায় অমাবশ্যা - মোহাম্মদ মুছা  ক্রমাগত সড়ক দুর্ঘটনা, দলীয় কোন্দলে হত্যা, জ্বালানি সহ নিত্যপন্যর দাম বৃদ্ধি, হাইব্রিড বহিরাগত তেলবাজ নেতাদের বেফাঁস মন্তব্য এবং নুরল হক নুরু পাগলাদের সর্ব বিষয়ে মিথ্যাচার,জাতীয় রাজনীতিতে নেতাদের ভণ্ডামি, টক শো নামে আক্কেলগুড়ুম দলকানা  আবাল বিশ্লেষকদের লাগামহীন বেহায়াপনা এবং অতি সুশীল নামক বর্নচোরাদের তোষামোদি, শিক্ষা প্রতিষ্টান গুলোতে রাজনীতির নামে আধিপত্য বিস্তারে গুন্ডামী, এবং সহজ সরল বাঙালিদের ধোঁকা দিয়ে কাটমোল্লাদের ধর্মের রমরমা ব্যবসা দেশ ও এবং কতিপয়শ্রেণীর ব্যবসায়ীদের লাগামহীন সিন্ডিকেট করে বাজার জিম্মি সর্বশেষ সংযুক্তি নব্য-রাজাকারদের বাকস্বাধীনতা নামে অজ্ঞাতকুলশীলদের অবাধ বিচরণ জাতির স্বপ্নকে দুঃস্বপ্নে দিকে নিয়ে যাচ্ছে, সোনার বাংলার অগ্রযাত্রা ফিকে হয়ে আসছে,  এই সমস্ত বিষয়গুলো যদি এখনো থামানো না যায় অথবা থামনোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করা না হয় তাহলে সমাজ, দেশ এমন এক পর্যায়ে পৌঁছাবে যার খেসারত সাধারণ জনগনদের দিতে অথচ যারা উপরে উল্লেখ্য অপকর্মে কোনটির সাথে কিঞ্চিৎ পরিমাণ লিপ্ত নয় এবং সর্বক্ষন জীবনযুদ্ধে সংগ্রাম করে যাচ্...

ব্যর্থ স্বাধীনতা

 ব্যর্থ স্বাধীনতা মোহাম্মদ মুছা স্বাধীনতা ব্যর্থ আজি তাইতো মনে ক্লেশ এতো জারজ রাখবে কোথায় সোনার বাংলাদেশ! জিন্দাবাদ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ  প্রতিদিনই হচ্ছে বুঝি পাক-জারজরা দেশে আবাদ! মাতৃগর্ভে শিশুর জন্ম দশ মাস তো প্রয়োজন পাক হটিলো একাত্তরে তবুও এতো প্রজনন? যেথায় সেথায় ধর্ম দিয়ে বিশ্বাস করে লোপাট ছোবল মেরে ধ্বংস করে আমজনতার ললাট, স্বাধীনতা ব্যর্থ আজি তাইতো মনে ক্লেশ এতো জারজ রাখবে কোথায় সোনার বাংলাদেশ!

শৈশব পিছন টানে

 শৈশব পিছন টানে মোহাম্মদ মুছা শৈশব কালের স্মৃতি আজো চেপে আছে গাড়ে হতাশ মনে ভাবি এখন বয়স কেন বাড়ে! হন্য হয় খুঁজে নিতাম ময়নার পাখির ছানা পাতার টাকায় হতো তখন স্বপ্ন বেচাকেনা, আকাশ ছোঁয়া স্বপ্ন তখন পুতুল দিতাম বিয়ে কবু আবার বর সাজিতাম মুখে রুমাল দিয়ে, মনটা আজি ধরছে বায়না শৈশবে ফিরে যাবো কারো মন্ত্র আছে জানা সেই কাল ফিরে পাবো? ভরা দুপুর মেটো পথে থাকতাম চেয়ে রোজে হাওয়ায় মিটাই'র টুনটুনিটা কখন ওঠে বাজে, হাতে নাড়াই রঙ্গিন ঘুড়ি আকাশ যেতো ছেয়ে সাদা মেঘ ধরতে চাইতাম সুতো বেয়ে বেয়ে।  সেই শৈশবের দুরন্তপনা ভয় কি কারে পেতাম বাঁধার শিকল ভেঙে ছুঁড়ে মুক্ত পাখি হতাম, বন্ধু সকল জোট বাঁধিয়া ইস্কুল ফাঁকি দিতাম মাস্টার মশাই'র বেতের বারি হাত পাতিয়ে নিতাম, কানামাছি খেলতে আজি কেহ নাহি ডাকে খবর দিতে আসেনা কেউ কোন গাছে ফল পাকে। শৈশব স্মৃতি এখন শুধু জাগে মনে প্রানে ইচ্ছেরা সব ব্যকুল করে পিছন পানে টানে,

বিষাদের সুর

 বিষাদের সুর মোহাম্মদ মুছা দাসত্ব প্রথা বিলুপ্ত হলো কই আমি আজো খামলা খাটি তোমার মহলে সই! অঙ্গে দিলে জড়িয়ে কেমন মায়াজাল এতো জ্বালা গলার মলা সহে পোড়া কপাল, রাজ্যে জুড়ে বিষাদ মাদল সুর তোমার তাতে কি আসে যায় আমি বিরহে বিভোর!

উদাসী মন

 উদাসী মন মোহাম্মদ মুছা উদাসী মন ক্ষিপ্ত ভিষণ  আর সহে না নিরব শোষণ  ঘুর্নি হয়ে আসছে ধেয়ে  তোমার সুখের আঙ্গিনায়, প্রবল বেগে ছুড়েছে তেড়ে পাগলা হাওয়ায় নোঙর ছিঁড়ে ফুঁসছে আরো গাপটি মেরে তোমার দেয়া বেদনায়, উপড়ে মাটি ভাঙবে আকাশ এক পলকেই  করবে বিনাশ যাবে ক্ষয়ে নিবে বয়ে তোমার ক্ষত যন্ত্রনায়,

শরতের কামনা

 শরতের কামনা মোহাম্মদ মুছা  শুভ্র সাদা মেঘ  তুলেছে জেগে আবেগ, সাদা কাশফুলের সারি মন জুড়েছে ভারী, শরতের কথাই বলছি তাতেই তোমায় খুঁজছি, আসো কাশফুল ছুঁই ঘাসের বিছানায় শুই, গোধূলিলগ্নে হারিয়ে যায় তৃষিত মন জুড়ায়, শিউলু তুমুল সৌরভ হবো দুজন মগ্ন ভৈরব!