প্রত্যাশায় অমাবশ্যা
প্রত্যাশায় অমাবশ্যা -
মোহাম্মদ মুছা
ক্রমাগত সড়ক দুর্ঘটনা, দলীয় কোন্দলে হত্যা, জ্বালানি সহ নিত্যপন্যর দাম বৃদ্ধি, হাইব্রিড বহিরাগত তেলবাজ নেতাদের বেফাঁস মন্তব্য এবং নুরল হক নুরু পাগলাদের সর্ব বিষয়ে মিথ্যাচার,জাতীয় রাজনীতিতে নেতাদের ভণ্ডামি, টক শো নামে আক্কেলগুড়ুম দলকানা আবাল বিশ্লেষকদের লাগামহীন বেহায়াপনা এবং অতি সুশীল নামক বর্নচোরাদের তোষামোদি, শিক্ষা প্রতিষ্টান গুলোতে রাজনীতির নামে আধিপত্য বিস্তারে গুন্ডামী, এবং সহজ সরল বাঙালিদের ধোঁকা দিয়ে কাটমোল্লাদের ধর্মের রমরমা ব্যবসা দেশ ও এবং কতিপয়শ্রেণীর ব্যবসায়ীদের লাগামহীন সিন্ডিকেট করে বাজার জিম্মি সর্বশেষ সংযুক্তি নব্য-রাজাকারদের বাকস্বাধীনতা নামে অজ্ঞাতকুলশীলদের অবাধ বিচরণ জাতির স্বপ্নকে দুঃস্বপ্নে দিকে নিয়ে যাচ্ছে, সোনার বাংলার অগ্রযাত্রা ফিকে হয়ে আসছে,
এই সমস্ত বিষয়গুলো যদি এখনো থামানো না যায় অথবা থামনোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করা না হয় তাহলে সমাজ, দেশ এমন এক পর্যায়ে পৌঁছাবে যার খেসারত সাধারণ জনগনদের দিতে অথচ যারা উপরে উল্লেখ্য অপকর্মে কোনটির সাথে কিঞ্চিৎ পরিমাণ লিপ্ত নয় এবং সর্বক্ষন জীবনযুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে,
সংশ্লিষ্ট এবং দেশ জাতির হর্তাকর্তা জনপ্রতিনিধি এবং প্রশাসনকে উল্লেখযোগ্য ভুমিকা পালন করতে হবে, এবং আমরা সাধারণ জনগন মোড়লদের কাছে তাই কামনা করি,
এটা শুধু সমাজ নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষদের পীড়া দেবেনা সর্বস্তরের জনগণকে আক্রান্ত করবে,
আরো বলাবাহুল্য যে সমাজ ও দেশ সুশৃঙ্খল না হয় মোড়লরাও রেহাই পাবে না,
দিবালোকে কুমিল্লার কাউন্সিল সোহেল হত্যার দৃশ্য তারই প্রমান,
এই বাস্তবতার জন্য কেবল ক্ষমতাসীনরা দায়ী নয়, ডান বাম বিরোধী প্রগতিশীল যা বলি না কেন তারাও সমান দায়ী কারন ক্ষমতার লোলুপতা গ্রাস করেছে তাদের স্বত্বাকে,
তবে আমরা আশাবাদী জাতি, আল্লাহর কাছে প্রার্থনা রাখি এবং আশার রাখি অন্ধকার কেটে যাবে উদিত হবে ঊষা, অব্যাহত থাকুক অদম্য অগ্রযাত্রা সচল থাকুক উন্নয়ন চাকা প্রতিষ্টিত হোক ন্যায় বিনাশ হোক রাহুর অপশক্তি,
জয় বাংলা
Comments