ভালোবাসা অভিশাপ
ভালবাসা অভিশাপ
মোহাম্মদ মুছা
হেসে খেলে দিব্যি তুমি করছো বেলা পার
ক্ষণে ক্ষণে ভোগছি আমি প্রেম-যাতনার বিমার,
এমন তফাৎ কেনো বলো কারে দিবো দায়?
ভালোবাসা নিঃস্ব করে এইতো বলবে সাঁই!
স্বাদের জীবন তুচ্ছ করে বন্দী কারাগারে
তোমায় আজো খুঁজে খুঁজে ডুবছি অন্ধকারে,
যে নগরে সুখী তুমি তোমার মতো করে
সেই নগরে দুঃখবিলাস আমার হৃদয় জুড়ে!
তবুও আজো বলবে তুমি মুল্যহীন আমার ভাব
তাহলে কি ভেবে নিবো ভালোবাসা শুধু অভিশাপ!
Comments