বসত মাটির ঘরে

 বসত মাটির ঘরে

মোহাম্মদ মুছা 


বিস্তৃত পৃথিবীতে মোদের কত কি কারবার,

দালানকোঠা আর সাজ গোঁজে রাঙায় সংসার,


নয়ন জুড়ে স্বপন বুক ভরা আশা

কপালেরে দোষী আবার পায়না যখন দিশা,


সুখ আর দুঃখ হাসি আর কান্না

এইতো বুঝি জীবন নদীর অন্তিম মোহনা,


যার যতো বাহাদুরি জীবনের এই মেলায়

হাত দুটো শূন্য সময় যাওয়ার বেলায়,


ভালো আর মন্দ সবাই যায় ফিরে

মাটির গড়া দেহ বসত মাটির ঘরে,


মনুষ্য দিয়ে বিধাতার এই কেমন খেলা

তিনিই জানেন নিশ্চয়ই কেন সৃষ্টির এই লীলা!

Comments

Popular posts from this blog

মায়ার মাশুল

বিকৃত কাব্য

কাব্য প্রেমে কথা