Posts

কাঙ্ক্ষিত এক বিপ্লব

 কাঙ্ক্ষিত এক বিপ্লব, মোহাম্মদ মুছা  বেশ'ত আকাশে দেখি পাখিরা উড়ছে, মেঘ দৌড়ছে বজ্রপাতে মৃত্তিকার বুক কাঁপছে, বাতাসে পঁচা শিউলি, হাসনাহেনা মতো লাশের গন্ধও ভোঁভোঁ করছে মুহুমুহু আত্মচিৎকার অবলীলায় ঘুরছে ধোঁয়াচ্ছন্ন নীল শূন্যেই হামাগুড়ি দিচ্ছে নক্ষত্রের মতো অচেনা চেতনারা ঝিলমিল করছে শুকতার নির্দিষ্ট করা দূরূহ ব্যপার,   উল্কাপিণ্ড মাটি ভেদ করা সময়ের দূরত্ব মাত্র, গ্রহগুলো নির্দিষ্ট দূরত্ব ভুলে উঁকিঝুঁকি দিচ্ছে মহাকালের মহা মানবদের আত্মতুষ্টির বিসর্জন দর্শনে, সত্যি এক মহাবিপ্লব সাদা কাপনে মুড়িয়ে আছে, মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডা হাতছানি দিয়ে ডাকছে, সত্যি এক মহাবিপ্লব রক্তে লাল মলাটে মুড়িয়ে আছে,

কদম ফুটেছে

 কদম ফুটেছে  মোহাম্মদ মুছা আকাশ যদি মেঘেলা থাকে  তাতে আমার দায় কী ? কেয়া ফুটেছে কদম ফুটেছে  ঘরে থাকা যায় কি ! মন মেতেছে প্রেম জেগেছে  আমার করার আছে কী ? আষাঢ় শ্রাবন প্রেমের পাবন হাতছানি দেয় রজনি । আকাশ যদি মেঘলা থাকে  তাতে আমার দায় কী ?  মেঘের কোলে হেলেদুলে  মন ছুটেছে, বেঁধে রাখা যায় কী ?

অবসাদ

 অবসাদ  মোহাম্মদ মুছা অবান্তর; অন্তর নিয়ন্ত্রিত অবাধ আঁধারে নির্বোধ, পৃথিবীর মায়া বাড়ায় জগত সংসারে ক্লান্ত; আমি ছুটতে নাহি আর চাই রাজ্য;  করিস না আমায় দায় অনিবার্য, শান্ত সকাল ও তপ্ত দুপুরে গড়াই তেপান্তর; কিসের লাগিয়া এতো বড়াই ভূখন্ড;  নিরাশ আমি কবু নই সীমানা; অবহেলা আমি সবি সই রীতিনীতি; করবো সবি ভেঙে চুরমার অহংকার; তার যত অভিলাষ আমার

অবলোপন

 অবলোপন  মোহাম্মদ মুছা মরুর বুক ছিঁড়ে দেখা হলো না কারো, কেবল উষ্মা দেখে নিষ্প্রাণ তকমা লাগিয়ে দিলো, দায়মুক্ত হলো কে, দিবাকর?  বাষ্পীভূত জল আকাশের প্রান্তরে দিশেহারা মেঘেরদল শুন্যর মাঝে ক্ষণিকের বসবাস।  জল ঝরে তবুও মরুর বুকে হাহাকার  এতো জল, ঢেউ, তরঙ্গ গেল কই কেউ'তো একজন ঘাপটি মেরে আছে, নেপথ্যে!  তাকে আর বেশিকিছু বলার নেই  শুধু বলি; মেঘের সাথে নিকাশ চুকিয়ে যায়নি আমার এতো চোখের জল বাষ্প কি হয়নি? আকাশটারে বলি তাই আছি আমি তোর দেনাদার।

তুমি আসবেই

তুমি আসবেই মোহাম্মদ মুছা তুমি অপেক্ষায় রেখেছো আমায় আমি তাতে সানন্দেই আছি, কখনো রাতের জোছনা কখনো রংধনু, আবার কখনো নীল আকাশ, আমায় অনুপ্রেরিত রাখে, বহমান থাকি পুনরুত্থানের, তুমি আসবে, তুমি  আসবেই তুমি আসবে বলে পদ্ম পাতায় জল, ঘাসের ডগায় শিশির থমকে আছে  অরণ্য উলঙ্গে প্রলাপ কাটে ছুঁতে পারেনি বসন্ত পুষ্পরাজি কলিতে স্থবির মেলেনি পাপড়ি যদি খানিক বিলম্ব হয় তোমার পদচারণ, সম্ভাষণে যেন খামতি না হয় তাই এতো নিশ্চল, তুমি আসবে, তুমি আসবেই  শুনো ওগো মোর নীলিমা, হয়তো পথ ভূলে,নয়তো কূল হারিয়ে,  হয়তো প্রেম স্রোতে, নয়তো উন্মাদ হয়ে তুমি আসবে, আসবেই

অতৃপ্ত বাসনা

 অতৃপ্ত বাসনা মোহাম্মদ মুছা হৃদপিণ্ড ছিঁড়ে তোমার ফুলদানিতে রেখে আসি? অহেতুক কথার কথার নয়, ভালোবাসা আর মায়া একই ধারে প্রবাহিত হলে ঘুর্ণিমান পৃথিবী স্থির করা যায়, উল্কাপিণ্ড মুষ্টিবদ্ধ করে রাখা যায়, যুদ্ধ জয়ে বীর উপাধি বাহুর লীলা, মনের লীলা প্রিয়সীকে আত্মসাৎ করা আমি আর তুমি মহাকাশের অভিযাত্রী নয়, দেখা হবে ভুবনের অজানা কোন প্রান্তে অবিরত নিসৃত বিষাক্ত নিঃশ্বাস তোমাতে ছুঁয়ে যাবে, দিকবিদিক শুন্য কেবল শুন্যই রবে, তোমার ধিক্কার আমি মাথা পেতে নিবো অতঃপর তোমায় নিয়ে ফিরবো আমার কাননে,

কালের বিবর্তন

 কালের বিবর্তন  মোহাম্মদ মুছা ভাবতে হবে নিজেকে নিয়ে,  এইভাবে এই যুগে চলে না পরিপাটি পরিবর্তন সময়ের দাবী, তোষামোদি কর করতে হবে যোগ্যতা তোমার আছে ঠিকই  তোমাকে বাছ-বিচার করার ক্ষমতা তাদের নেই, সেটি তাদের পারদর্শিতা, আর তোমার ব্যর্থতা। আর তুমি সেইকেলে  বাজারে মূল্য ততোটা নেই,  তুমি ভাব'ছো  পরিবর্তন হবেই, হয়েছে তো, শতাব্দীর ব্যবধানে, অপেক্ষায় থাকো আরেকটা বিপ্লবের! ভাবছো'টা কি? আয়ু!  না, তা ভুল  মরোন্তোর বাহ্ বা পাবেই  পুষ্পমালার পাহাড় হবে অন্তিম যাত্রায়, ভেবে দেখো নিষ্ঠার পুরুষ্কার এটাই ; এটাই জগৎ, এটাই ক্ষেত্র, এটাই আর্শিবাদ, পেছনে থাকালে পিছিয়ে পড়ার শঙ্কা, এগিয়ে চলো নির্লজ্জতা সঙ্গী করে  তাহলেই তুমি পারবে, না হয় স্বপ্ন'ই বিভোর থাকো দেখবে একদিন তুমি নিঃবস্ত্র, অনেকটা উলঙ্গ মাজা ধসে; দু'হাতে প্যান্টের ভারসাম্য রক্ষায় অবিচল সংগ্রামে ন্যাস্ত!