Posts

এসো জয়ের নিশান উড়াই

 এসো জয়ের নিশান উড়াই মোহাম্মদ মুছা  স্বপ্ন রোজই হচ্ছে ক্ষত  পিচ ঢালায়ের পথে মতো স্বপ্ন রোজই হচ্ছে বলি এই শহরের অলি-গলি,                                 চোখের স্বপ্ন বুকে উতলায় শহর জুড়ে দানব দৌড়ে  যায়না চেনা মানব ভীড়ে মুখে ঢাকা মুখোশ তাদের  গুনে ধরেছে আপন বোধের,                                        ওরা স্বপ্ন ছিবে খাই স্বপ্ন বাবার কাঁধে ঝুলে স্বপ্ন মায়ের আঁচল দোলে স্বপ্ন তুলে ঢেউ তরুণ-তরুনীর স্বপ্ন গভীর কাটবে তিমির,                                      তবুও স্বপ্ন থমকে যায়  এসো সবাই রুখে দাঁড়ায় ঐক্য হয়ে দানব তাড়ায় অশুভ শক্তি নিপাত যাবে সফল হবে স্বপ্ন তবে,                               এসো জয়ের নিশান উড়াই

ইচ্ছে আমার

 ইচ্ছে আমার মোহাম্মদ মুছা  ইচ্ছে আমার এলোমেলো            উড়ছে শহর জুড়ে শত বাঁধা গোলকধাঁধা            যায়না রাখা বেঁধে, পাখির মতো ডানা মেলে          নীল আকাশে উড়ে,  মেঘের কোলে হেলেদুলে          পাগলা বাদল ঝরে, ইচ্ছে আমার  মাতাল হলো           দামাল ছেলের মতো উড়ছে কেবল শত প্রবল                রুখবে বাঁধা শত, ইচ্ছে আমার বাঁধনহারা            ছুটেছে বাঁকে বাঁকে চাইনা ফিরে পিছন পানে          ভোরের কিরন ডাকে, ইচ্ছে আমার ক্ষণেক্ষনে               রঙিন স্বপ্ন দেখে ভালোবাসার ফুল ফোটাবে               এই শহরের বুকে,

অনন্ত জ্বালা

 অনন্ত জ্বালা মোহাম্মদ মুছা  হৃদয় আমার বন্দী আজো তোমার মায়া জালে নয়ন জলে বুক ভেসে যায়  স্বপন ডুবে কালে, চন্দ্র সুরুজ পালা বদল আঁধার আলোর খেলা রাজ্যে বাজে বিষাদ মাদল এইতো বিধির লীলা,   পথের বাঁকে পিছন ডাকে হাতছানি দেয় বেলা পোড়া কপাল আর কতো কাল সইবে দহন জ্বালা!

#নিশাচর

 নিশাচর মোহাম্মদ মুছা  আমি রোজই রাত জেগে রই নয়ন জুড়ে রেখে তোরে সই,                                        ঘোর নিশাচর হয়ে                     বিরহ বেদনা বয়ে।  চাঁদের লগে তর্কে ভিষণ জড়ায়  নীল বেদনার জোৎস্না কেন ছড়ায়,                   আধাঁর যতো গভীর                   যাতনা হয় নিবিড়।                      ক্ষোভের আগুন হৃদ পুড়ে যায়  তবু্ও তোরে খুব ভেসে যায়,                    তাইতো তারার মেলায়                     তোরে খুঁজে বেড়ায়।

প্রত্যাশায় অমাবশ্যা

 প্রত্যাশায় অমাবশ্যা - মোহাম্মদ মুছা  ক্রমাগত সড়ক দুর্ঘটনা, দলীয় কোন্দলে হত্যা, জ্বালানি সহ নিত্যপন্যর দাম বৃদ্ধি, হাইব্রিড বহিরাগত তেলবাজ নেতাদের বেফাঁস মন্তব্য এবং নুরল হক নুরু পাগলাদের সর্ব বিষয়ে মিথ্যাচার,জাতীয় রাজনীতিতে নেতাদের ভণ্ডামি, টক শো নামে আক্কেলগুড়ুম দলকানা  আবাল বিশ্লেষকদের লাগামহীন বেহায়াপনা এবং অতি সুশীল নামক বর্নচোরাদের তোষামোদি, শিক্ষা প্রতিষ্টান গুলোতে রাজনীতির নামে আধিপত্য বিস্তারে গুন্ডামী, এবং সহজ সরল বাঙালিদের ধোঁকা দিয়ে কাটমোল্লাদের ধর্মের রমরমা ব্যবসা দেশ ও এবং কতিপয়শ্রেণীর ব্যবসায়ীদের লাগামহীন সিন্ডিকেট করে বাজার জিম্মি সর্বশেষ সংযুক্তি নব্য-রাজাকারদের বাকস্বাধীনতা নামে অজ্ঞাতকুলশীলদের অবাধ বিচরণ জাতির স্বপ্নকে দুঃস্বপ্নে দিকে নিয়ে যাচ্ছে, সোনার বাংলার অগ্রযাত্রা ফিকে হয়ে আসছে,  এই সমস্ত বিষয়গুলো যদি এখনো থামানো না যায় অথবা থামনোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করা না হয় তাহলে সমাজ, দেশ এমন এক পর্যায়ে পৌঁছাবে যার খেসারত সাধারণ জনগনদের দিতে অথচ যারা উপরে উল্লেখ্য অপকর্মে কোনটির সাথে কিঞ্চিৎ পরিমাণ লিপ্ত নয় এবং সর্বক্ষন জীবনযুদ্ধে সংগ্রাম করে যাচ্...

ব্যর্থ স্বাধীনতা

 ব্যর্থ স্বাধীনতা মোহাম্মদ মুছা স্বাধীনতা ব্যর্থ আজি তাইতো মনে ক্লেশ এতো জারজ রাখবে কোথায় সোনার বাংলাদেশ! জিন্দাবাদ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ  প্রতিদিনই হচ্ছে বুঝি পাক-জারজরা দেশে আবাদ! মাতৃগর্ভে শিশুর জন্ম দশ মাস তো প্রয়োজন পাক হটিলো একাত্তরে তবুও এতো প্রজনন? যেথায় সেথায় ধর্ম দিয়ে বিশ্বাস করে লোপাট ছোবল মেরে ধ্বংস করে আমজনতার ললাট, স্বাধীনতা ব্যর্থ আজি তাইতো মনে ক্লেশ এতো জারজ রাখবে কোথায় সোনার বাংলাদেশ!

শৈশব পিছন টানে

 শৈশব পিছন টানে মোহাম্মদ মুছা শৈশব কালের স্মৃতি আজো চেপে আছে গাড়ে হতাশ মনে ভাবি এখন বয়স কেন বাড়ে! হন্য হয় খুঁজে নিতাম ময়নার পাখির ছানা পাতার টাকায় হতো তখন স্বপ্ন বেচাকেনা, আকাশ ছোঁয়া স্বপ্ন তখন পুতুল দিতাম বিয়ে কবু আবার বর সাজিতাম মুখে রুমাল দিয়ে, মনটা আজি ধরছে বায়না শৈশবে ফিরে যাবো কারো মন্ত্র আছে জানা সেই কাল ফিরে পাবো? ভরা দুপুর মেটো পথে থাকতাম চেয়ে রোজে হাওয়ায় মিটাই'র টুনটুনিটা কখন ওঠে বাজে, হাতে নাড়াই রঙ্গিন ঘুড়ি আকাশ যেতো ছেয়ে সাদা মেঘ ধরতে চাইতাম সুতো বেয়ে বেয়ে।  সেই শৈশবের দুরন্তপনা ভয় কি কারে পেতাম বাঁধার শিকল ভেঙে ছুঁড়ে মুক্ত পাখি হতাম, বন্ধু সকল জোট বাঁধিয়া ইস্কুল ফাঁকি দিতাম মাস্টার মশাই'র বেতের বারি হাত পাতিয়ে নিতাম, কানামাছি খেলতে আজি কেহ নাহি ডাকে খবর দিতে আসেনা কেউ কোন গাছে ফল পাকে। শৈশব স্মৃতি এখন শুধু জাগে মনে প্রানে ইচ্ছেরা সব ব্যকুল করে পিছন পানে টানে,