Posts

স্বপ্নের বিনাশ

 স্বপ্নের বিনাশ মোহাম্মদ মুছা  নিঝুম রাতে বসে মেলায়,জীবনের হিসাব নিকাশ কার লাগিয়া হলো বুঝি সপ্নগুলোর বিনাশ, কে হেরেছে কে জিতছে কার হয়েছে ছারখার  অথৈই জলে ভেসে ভেসে কে হয়েছে কূল পাড়?  দুজন যদি একই মাটির গড়া, একই বিধাতার  তফাত কেন তবু বলো জীবন নদীর পারাপার!  আমার আছে যেটুকু দায় কাঁধে তুলে নিলাম তোমার বেলায় আমি সবি, বাদ'ই না হয় দিলাম, তুমি থাকো মহাসুখে আমার এইতো চাওয়া  ভুলে যেতে চাইবো আমি ভালোবাসার মায়া, আমি আজি বিদায় নিলাম কেবল শুন্য হাতে চাঁদ হয়ে আর আসিও না, জোৎসনা ভরা রাতে।

দ্রোহের আগুন

 দ্রোহের আগুন  মোহাম্মদ মুছা  দ্রোহের আগুনে জ্বলতে জ্বলতে নিঃস্ব হয়েছি পোড়েছে দেহ,পোড়েছে মন,পোড়েছে আরো কত কি? আশার আলো দগ্ধ হয়ে স্বপ্ন পোড়ে ধোঁয়া হলো  শূন্য আকাশে উড়িতে উড়িতে মেঘের রুপ নিলো, আকাশ বলে - আমি দ্রোহি বজ্রতে বুক কাঁপায়  বাতাস ও তাই বলে ভাই প্রবল বেগে সবি উড়াই,  নদী  - বলে আমি দ্রোহি তরঙ্গে কূল ভাঙ্গায় পাহাড় বলে আমি কিসের কম, এসে দেখ চূড়ায়।  বৃষ্টি বলে - আমি দ্রোহি মেঘের মুক্তি চাই.....  রুদ্র ঝলমল রংধনু বাহারি রঙে আকাশ রাঙায়,  চারিদিকে এতো দ্রোহ বসে থাকা কি ঘরে যায়?  দ্রোহের জগত বেছে নিলাম এই তো আমার দায়  দ্রোহের আগুনে জ্বলতে জ্বলতে নিঃস্ব হয়েছি  জ্বলন্ত লাভা তবুও পোড়ায়,জ্বলতে বাকি রইলো কি?  কাব্যগ্রন্থ - দ্রোহের আগুন প্রকাশ কাল - ২০২০,অমর একুশে বই মেলা

চাঁদটা দিবো ছুঁয়ে

 চাঁদটা দিবো ছুঁয়ে  মোহাম্মদ মুছা  চেনা পথে অচিন হয়ে  এখন আমি বৈরাগী, রঙ্গিন জীবন পানশে হলো রাতের সাথেই মিতালি, বনফুলের স্নিগ্ধ সুবাস যখন   তপ্ত হাওয়ায় ভাসে মনটা আমার উদাস এখন ক্ষিপ্ত; অনল রোষে, উদাসী মন চাই যে এমন "নদী যখন থেমে গেলো  পাহাড় পড়ুক নুয়ে  আকাশটা আজ ভেঙ্গে পড়ুক চাঁদটা দেবো ছুঁয়ে"

শখের নদী

 শখের নদী  মোহাম্মদ মুছা আমার কেয়ায় পাল উড়েনা বাতাসে নাই গতি  নদী আমার শুকিয়ে গেছে  খরা আমার সতি, শখের নদী দুঃখ এখন  বৈঠা হাতে কাঁদি কোন মোহনায় স্রোতের বাঁধা মন রাখিলাম বাঁধি, আকাশ গর্জে মেঘও দৌড়ে  বইবে বুঝি জল বেলা গেলো আশায় আশায়  এইটা কেমন ছল !  বুকের মাঝে যে মোহনা  বইতে থাকে ঢল কারো এইটা নয় করুনা  এটা ; আমারই চোখের জল।

বেলকুনি

 বেলকুনি  মোহাম্মদ মুছা  ইট পাথরের শহরে ব্যস্থ মানুষের কোলাহল শুনি ছুটছে সবাই আপন কাজে, থাকি আমি আনমনে সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি , আকাশ দেখি মেঘও দেখি রাত পোহালে চাঁদের আলোয় তারা গুনি এই পাশ ছুটি ও পাশ ছুটি বেহুলা বেঁধে রাখি সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি ,  পাহাড় চূড়ায় রোদ্র ঝলক দেখতে লাগে পরশ মনি মন ছুটে যা ঐ যে চূড়ায় মন চাইলে কি যায় তা ছোঁয়ায়, সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি,  শীত সকালপ আঁচল বিছায়, ভেজা চুলে কোপা খুলে, শীতল প্রানে মৃদু রোদ্রে তপ্ত লাগায়,  সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি,  অলস দুপুর করে ব্যকুল বসন্ত যখন পাশ কেটে যায়, কালো কোকিল সুর তোলে যায় কৃঞ্চকলির নয়ন জুড়ায় সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি,  শ্রাবন মেঘে বাদল ছুটে,তোড়ায় তোড়ায় কদম ফুটে , ভেজা শালিক মন হতে চায়,দুহাত মেলে জল ছুঁতে চায় সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি,  উদাসী মন ক্ষিপ্ত যখন কেউ থাকেনা সঙ্গী তখন বেলকুনিটা লোহার কপাট ভুলেতো যাই এ মন !

স্মৃতিতে অম্লান

 স্মৃতিতে অম্লান  মোহাম্মদ মুছা  তিমির পোহাতেই নিস্তব্ধতা ঘ্রাস করে নিলো স্বাধীন বাংলার মাটি,  আকাশে,বাতাসে বারুদের গন্ধ, কি জানি কি জানান দিচ্ছিলো, ঘাতকের বুলেট পিতার বুক ভেদ করে মেজেতে পড়েছিলো, অতঃপর হিমালয় ধসে পড়েছে ; আক্ষেপে  মৃত্তিকার  বুক ফাটে,পত্র-পল্লব স্থির,            থেমে গেলো নদীর স্রোত সাগরের ঢেউ,  সেই দিন জাগেনি পাখপাখালি ; গুনে ধরা বিকৃত মস্তিষ্কের অমানুষ গুলো                   কলংকের কালিমার দাগ লেপে দিলো বাঙ্গালী জাতির অবয়বে, মৃত্যু হলো স্বপ্নের, সোনার বাংলা গেলো নির্বাসনে,   অদ্ভুত জাতি আমরা মীর জাফরের মনসনদে নিকৃষ্ট লুলোপ দৃষ্টি পলাশীর প্রান্তর পেরিয়ে               ধানমন্ডির বত্রিশ নম্বরে ছুঁয়েছে, আরো একটি কালো অধ্যায়! কাপুরষ, ঘাতক, আর মীর জাফর যাই বলিনা কেন ওরা তারাই, ওরা অপশক্তি, যাদের নীল ষড়যন্ত্র ভেদ করে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে অর্জিত হলো আজকের এই লাল- সবুজের পতাকা, এখানেই তারা পরাজিত আর প্রতিশোধের বলী...

বিলাসী তোমার মন

 #বিলাসী তোমার মন    মোহাম্মদ মুছা  এক রাজ্যে যাচ্ছো তুমি, আমায় কেবল শাসিয়ে  অন্য রাজ্যে আকঁছি তোমায়,মনের মাধুরী মিশিয়ে,   আমার রাজ্য আঁধার যখন তোমার রাজ্যে ভোর আমি শুনি ঝিঁঝি ডাকে তুমি শুনো স্নিগ্ধ কোমল সুর, তোমার রাজ্যে অলির ছুটাছুটি মধু আহরনে  আমার রাজ্যে ফুল ফোটেনা মৃত্তিকার বিকিরণে, তোমার রাজ্যে কেয়া ভাসে ভরা জলে থৈথৈ  আমার চারপাশ মরুভূমি এতো জল গেল কই? তোমার রাজ্যে চাঁদ হাসে নিশিতে জোৎসার ঢল, আমার বেলায় নিশ্প্রভ সবি আখির কোনে জল, তুমিতো হাসবে, দোলবে বিলাসী তোমার মন  সস্তা আমার অনুভূতি জাগাবে তোমায় কেমন!  আমি তুমি এতো তফাত কি দিয়ে তা গোচায় মনটা আমার বন্দি তাইতো নিয়ম-নীতির খাঁচায় ;