মৃত্যুপুরী

 মৃত্যুপুরী

মোহাম্মদ মুছা 


পৃথিবী এখন মৃত্যুপুরী

কেউ পাচ্ছে না ছাড়

খাটছে না তো বাহাদুরি 

পায়না কেহ পার।


টাকা পয়সা খানা খড়ি

ক্ষমতার দাপট শুন্য,

সোনা রূপা ভরিভরি

নিয়তির কাছে নগন্য। 


রাজা-প্রজার সমান হাল

আগে কিংবা পরে, 

সারাবিশ্ব চুপসে নাকাল

বুকটা কাঁপছে ডরে!


তবুও মোরা উদাসীন

কার বাঁধা কে মানে,

হলাম আজি বিবেক হীন

টনক নড়ে না প্রানে!

Comments

Popular posts from this blog

মায়ার মাশুল

বিকৃত কাব্য

কাব্য প্রেমে কথা