Posts

তপ্ত স্নাত

 তপ্ত স্নাত মোহাম্মদ মুছা  আমার দখলে তোমার চারিপাশ তোমার প্রতিটা নিঃশ্বাস আমায় জ্বলসে দেয়  শ্রান্ত ক্লান্ত অনুভূতি গুলোও টকবক টকবক করে শিরায় শিরায় তপ্ত রোদ্রের মতো দাহ করে পুরো অঙ্গে তখন আমি আপ্লূত তখন আমি সিক্ত স্নিগ্ধ ব্যথাগুলো মিশে যায় বাতাসে, বেদনা ভালোবাসার এপিট ওপিঠ তাই বলেতো আজো অপেক্ষায় তোমার চারপাশ জুড়ে গড়ে তোলা আমার প্রাচীর তুমি ভাঙতে পারবে না না কখনো না, আরো বহুকাল জ্বলসে থাকলেও তোমার নিঃশ্বাস অঙ্গে মাখাবো ভালোসার দাবীতে, নির্মল প্রশ্বাস যখন তোমায় ছুঁয়ে দিবে, তখন তুমি ফিরবে আমার হয়ে, কেবল আমার হয়ে,

বিলম্ব প্রসূতি

 বিলম্ব প্রসূতি মোহাম্মদ মুছা  যাক এই বছর কেটে যাক থেকে যাক কিছু দাগ,  না পাওয়ার আকুতি ব্যকুতি, আমি না হয় থাকিবো আজীবন প্রসূতি! স্বপন গর্বে স্বপ্ন গর্ভে যাতনা বেচিবো অতিব সুলভে, খরিদ্দার নির্বার আসে যায় বারবার মূল্যহীন আমি দরাদরি বারবার! বাবাজান দোয়া দেন আরেকবার হয় যেন বেচে-কেনা আগামী হাটবার,

নিদারুণ নিষ্ঠুর

 নিদারুণ নিষ্ঠুর মোহাম্মদ মুছা  বলনা আমায় কাঠফাটা রোদ্দুর শীতল ছায়া আর কতদূর, আমার শহর উপতপ্ত বেদনায় বিধুর নয়নে জল অভিশপ্ত কন্ঠে ঘুঙুর, অন্তর পুড়িয়া মোর ক্ষণভঙ্গুর  হৃদয় তাহার কেন এতো নিষ্টুর! উতলা আমি হয়েছি বিভোর কতো প্রহর নির্ঘুম হয়েছে নিশিভোর, অথচ সেই মহাচোর মনচোর  হেসে খেলে দিব্যি মহাসুখে টইটম্বুর,

নীরব দাবানল

 নীরব দাবানল মোহাম্মদ মুছা  চলনা দু'জন পাশ কেটে যায় এই শহরের নীতি ভালোবাসার পুষিয়ে দিবো দালান কোটার ক্ষতি,  জরাজীর্ণ এই শহরে গড়ছি রোজই ব্যবধান তোর বিহনে আকাশ ভাঙ্গে বসন্ত হয় ম্লান।  বহুদূরে দূর হতে দূর লোকান্তরে দু'জন মিশে যাই দু-হাত পেতে আছি আজো আয় না প্রিয়া আয়, অষ্টপ্রহর সইছি জ্বালা ঝরছে চোখে লোনাজল বুকের মাঝে দাউদাউ জ্বলে নীরব দাবানল!

নিরাশার কাব্য

 নিরাশার কাব্য মোহাম্মদ মুছা  দু-চোখ জুড়ে ঘন-কালো মেঘের তড়িঘড়ি বৃষ্টি আসুক আর নাই আসুক আষাঢ়ের কাব্য হয়ে হৃদয় উচাটন, গোধূলির কি দোষ বলো স্বপ্নতো আমারই চোখে, পৃথিবীটা এমনই নীরবে নিবৃত্তে শীতের ঝরা পাতার মতো স্বপ্নগুলো ঝরিয়ে দেয়, না, আমি উলঙ্গ বৃক্ষের মতো তীর হয়ে বসন্তের আশায় আর রইবো না, কতো বসন্ত ধোঁকা দিলো! বরং  পুঁজিবাদের এই শহরে স্বপ্নগুলো বেঁচে দিই।

যাতনার মেলা

 যাতনার মেলা মোহাম্মদ মুছা   ভিষণ খরায় বুকটা চৌচির খাজনা তবুও নিলে বাঁধ ভাঙা ঢেউ নিমিষেতে ফলন খেলো গিলে, আঁচল বাঁধা সুখের চাবি তালায় ধরলো জম সিধুর খানায় গুন ধরেছে নিচক বাড়ে ধম, ঘোলা আমার খালি এখন মঙ্গা এলো প্রবল স্বপ্ন আমার কেঁড়ে নিলো পঙ্গপালের দল।

বিপ্লবী প্রেম

 বিপ্লবী প্রেম মোহাম্মদ মুছা  তুমি যখন মগ্ন আছো  স্বর্গ ছুঁবে বলে আমি তখন পাপ খুঁড়ে যায় খেয়াল খুশির ছলে, কে দেখাইলো স্বপন মোরে চন্দ্র সুরুজ জানে যতোই তুমি আড়াল রাখো প্রেম'তো আমার প্রানে, প্রানে যখন বিপ্লব জাগে নাহি বাঁধা মানে অবাধ শোষণ বধ করিতে   তুমুল আঘাত হানে।