Posts

শৈশব পিছন টানে

 শৈশব পিছন টানে মোহাম্মদ মুছা শৈশব কালের স্মৃতি আজো চেপে আছে গাড়ে হতাশ মনে ভাবি এখন বয়স কেন বাড়ে! হন্য হয় খুঁজে নিতাম ময়নার পাখির ছানা পাতার টাকায় হতো তখন স্বপ্ন বেচাকেনা, আকাশ ছোঁয়া স্বপ্ন তখন পুতুল দিতাম বিয়ে কবু আবার বর সাজিতাম মুখে রুমাল দিয়ে, মনটা আজি ধরছে বায়না শৈশবে ফিরে যাবো কারো মন্ত্র আছে জানা সেই কাল ফিরে পাবো? ভরা দুপুর মেটো পথে থাকতাম চেয়ে রোজে হাওয়ায় মিটাই'র টুনটুনিটা কখন ওঠে বাজে, হাতে নাড়াই রঙ্গিন ঘুড়ি আকাশ যেতো ছেয়ে সাদা মেঘ ধরতে চাইতাম সুতো বেয়ে বেয়ে।  সেই শৈশবের দুরন্তপনা ভয় কি কারে পেতাম বাঁধার শিকল ভেঙে ছুঁড়ে মুক্ত পাখি হতাম, বন্ধু সকল জোট বাঁধিয়া ইস্কুল ফাঁকি দিতাম মাস্টার মশাই'র বেতের বারি হাত পাতিয়ে নিতাম, কানামাছি খেলতে আজি কেহ নাহি ডাকে খবর দিতে আসেনা কেউ কোন গাছে ফল পাকে। শৈশব স্মৃতি এখন শুধু জাগে মনে প্রানে ইচ্ছেরা সব ব্যকুল করে পিছন পানে টানে,

বিষাদের সুর

 বিষাদের সুর মোহাম্মদ মুছা দাসত্ব প্রথা বিলুপ্ত হলো কই আমি আজো খামলা খাটি তোমার মহলে সই! অঙ্গে দিলে জড়িয়ে কেমন মায়াজাল এতো জ্বালা গলার মলা সহে পোড়া কপাল, রাজ্যে জুড়ে বিষাদ মাদল সুর তোমার তাতে কি আসে যায় আমি বিরহে বিভোর!

উদাসী মন

 উদাসী মন মোহাম্মদ মুছা উদাসী মন ক্ষিপ্ত ভিষণ  আর সহে না নিরব শোষণ  ঘুর্নি হয়ে আসছে ধেয়ে  তোমার সুখের আঙ্গিনায়, প্রবল বেগে ছুড়েছে তেড়ে পাগলা হাওয়ায় নোঙর ছিঁড়ে ফুঁসছে আরো গাপটি মেরে তোমার দেয়া বেদনায়, উপড়ে মাটি ভাঙবে আকাশ এক পলকেই  করবে বিনাশ যাবে ক্ষয়ে নিবে বয়ে তোমার ক্ষত যন্ত্রনায়,

শরতের কামনা

 শরতের কামনা মোহাম্মদ মুছা  শুভ্র সাদা মেঘ  তুলেছে জেগে আবেগ, সাদা কাশফুলের সারি মন জুড়েছে ভারী, শরতের কথাই বলছি তাতেই তোমায় খুঁজছি, আসো কাশফুল ছুঁই ঘাসের বিছানায় শুই, গোধূলিলগ্নে হারিয়ে যায় তৃষিত মন জুড়ায়, শিউলু তুমুল সৌরভ হবো দুজন মগ্ন ভৈরব!

দায়ভার

 দায়ভার  মোহাম্মদ মুছা  বলো প্রভু ভূল কার তাহারে খুঁজিতে খুঁজিতে পথের বাঁকে আজ একাকার, গড়িয়েছে এতো বেলা নেমেছে শহর জুড়ে অন্ধকার, হুতোম প্যাঁচার ডাকে নীল জোছনার বাঁকে করছে মন উতাল, পাবো কোথায় তাকে হয়তো তারার ঝাঁকে হলাম আজি মাতাল, রাত যতোটা গভীর মন ছুটেছে সবির দম থেমেছে বারবার, ভাবনায় ডুবে নিবিড় বাঁধ ভেঙেছে সমীর পাল ছিঁড়েছে আমার, বলো প্রভু ভূল কার তাহারে বাসিতে বাসিতে আপনার জীবন আজ ছারখার পুড়েছে পুরোটা হৃদয় চারিদিকে কেবল দগ্ধ হাহাকার,  বলো প্রভু ভূল কার এতো মায়া তাহার লাগি সহিতে সহিতে মরি নির্বিকার নিঃস্ব আমি পুরোদমে তবুও তাহারে চাহি বারবার,  বলো প্রভু ভূল কার উদাসী মন বুঝেনা দায়ভার!

আসক্ত ভাবনা

 আসক্ত ভাবনা মোহাম্মদ মুছা  জীবনের পরতে পরতে পদচিহ্ন রেখে নিজেকে আড়াল করেছো, এই শহরে এমন কোন অলিগলি নেই তোমাকে খোঁজা হয়নি, তবুও থেমে নেই খুঁজছি আজো খুঁজছি, কদম, হাসনাহেনা, বেলি ঝরে পড়ুক তামাম হবে এই শহরের বাতাস ভেজা কোপার সুবাস লুকাবে কেমনে, আমি যে তীর আছি আমার পনে। হ্যামিলনের বাঁশিও আছে, যেদিন সব থেমে যাবে, তুলে দিবো সুর  বেলা শেষে সামলাবে কেমনে নিজেকে? তখন তোমায় নিয়ে ডুব দিবো অথৈই জলে, নীল সাগরে,

অভিমানী নন্দিনী

 অভিমানী নন্দিনী  মোহাম্মদ মুছা  ঘুরছে ঘড়ির কাটা,ঘুরে অবিরাম     জীবন বেলা পার হয়ে যায়        বলছি খানিক থাম, চন্দ্র সূর্য আসা যাওয়া দিব্যি পালা করে শখের বাগান শূন্য আজি রোজই পুষ্প ঝরে, নদীর বুকে জোয়ার ভাটা বদলায় জলের রূপ স্রোতে ভরা নদী আমার বুকে ভিষণ ক্ষোভ,  ঘুরছে ঘড়ির কাটা,ঘুরে অবিরাম      জীবন বেলা পার হয়ে যায়          বলছি খানিক থাম, অভিমানী নন্দিনী মোর আসবে ফিরে তাই থমকে আছে জীবন আমার  তারই অপেক্ষায়!