Posts

Showing posts from January, 2026

অগোচর

 অগোচর মোহাম্মদ মুছা  এই শহরের অলিতে-গলিতে প্রহরী অথচ, তুমি প্রতি রাতই আমার প্রসাদে অবাধে অন্তগমন  করো কেঁড়ে নাও চোখের ঘুম, জেগে জেগে ক্লান্ত শরীরে হুইসেল শুনি কিন্তু কবু তোমাকে কেউ পাকড়াও করেনি তোমার নাকি ছায়া নাই পদাচরনে শব্দ নাই,  অথচ, আমি তোমার পায়ের নুপুরের ভয়ঙ্কর শব্দ শুনি শুনশান নীরবতার মাঝে কেন আসো বল'তো? গেলে'তো গেলে; বার-বার আঘাত করাতে কি শান্তি মেলে তোমার সময় কতকিছুই গিলে নিলো কেবল তুমি অধরাই রয়ে গেলে  বছরের পর বছর।

নিষ্প্রান দৈত্য

 নিষ্প্রান দৈত্য  মোহাম্মদ মুছা  শখের চাঁদ মায়ার চাঁদ  কখনো কুয়াশায় চাদরে কখনো মেঘের আড়ালে মুগ্ধ মোহে পাহারায় রাখি, অথচ, তার কোন বোধ নাই  আমার মোহ আমার যাতনা  আমার মুগ্ধতা আমার দায় তার'তো কোন বোধ নাই, রক্ত-মাংসের হৃদ নাই পরান কাঁদার জো নাই অশ্রু ঝরার নয়ন নাই, শখের চাঁদ মায়ার চাঁদ আকাশের বুকে দিব্যি এক দখলদার।