Posts

অন্তর নির্বিকার

 অন্তর নির্বিকার মোহাম্মদ মুছা  স্বপ্নের ঘাড়ে চেপে রাত্রি করি পার প্রভাতে জাগিয়া দেখি অন্তর নির্বিকার, নগর জুড়ে কোলালহল আমি কেবল নিষিদ্ধ  অপরাধের হেতু জানি তাহাতেই আমি প্রলুব্ধ, হৃদয় আমার বাঁধনহারা তারে আজো খুঁজি ভালোবাসি তারে ভিষণ এইতো আমার পুজি, অন্ধকারে বন্দী আমি রুদ্ধ আমার ভুবন যাঁতাকলে পিষ্ট হয়ে সইছি রোজই শোষণ,

বিদায় ঘন্টা

 বিদায় ঘন্টা  মোহাম্মদ মুছা  কুয়ার ব্যাঙ  কুয়ায় লাফায় এতো তাহার জগৎ  বর্ষার জলে ঘরে কোণে  ঘ্যাং ঘ্যাং-ই  কণ্ঠাগত, এইতো গেলো ব্যাঙের গল্প এবার বলি দেশের কথা জারজেরা দল বেঁধেছে  লুন্ঠন করতে একাত্তরের স্বাধীনতা অত সহজ নয়রে জারজ মুখটা লাগাম ধর আমজনতা উঠলে জেগে  মুন্ডু হবে আলাগ ধর, জয় বাংলা ছিলো আগে এখনো তাই আছে লাফালাফি কমাও পিও বিদায় ঘন্টা বাজছে,

প্রত্যার্পন

 প্রত্যার্পন মোহাম্মদ মুছা  কি যেন কি নাই ; আমার এই বুকে হৃদপিণ্ডটা রক্তাক্ত ছিলো, দেখেছি তাহা তবে আলতো করে উপড়ে নিলো, মায়াবী এক আচঁড়ে অনুভবটা মৃত ছিলো এই কেমন হায় খোঁচারে? পিশাচিনী নয় সেই, নয়'তো কোন ডাইনি প্রেম জাগাতে যে এসেছিলো ; সেই মায়াবিনী, বুকে আজো রক্ত ঝরে ক্ষত কেবল বাড়ে হৃদপিণ্ডটা প্রত্যর্পনে ঘুরছি তাহার দ্বারে দ্বারে।

শরতের যাতনা

 শরতের যাতনা মোহাম্মদ মুছা  আমায় যদি নিবৃত্তে রাখতে চাও শরতের কাশফুল তোমার আঁচলে ঢাকো, শুভ্র সাদা মেঘ তোমার পাঁজরে বাঁধো কারন আমি যে উন্মাদ আমি যে বাঁধনহারা, পারবে কি?  নয়তো তুমি ফিরে আসো চলো দুজন শুভ্র সাদা মেঘের শেষ প্রান্তে কাশবনে লুটিয়ে পড়ি, আসবে? যদি বলো না, অতঃপর, আমি আর সইবো না আমি বিপ্লবী হবো অরণ্যে আর গগন বিনাশে।

কাঙ্ক্ষিত এক বিপ্লব

 কাঙ্ক্ষিত এক বিপ্লব, মোহাম্মদ মুছা  বেশ'ত আকাশে দেখি পাখিরা উড়ছে, মেঘ দৌড়ছে বজ্রপাতে মৃত্তিকার বুক কাঁপছে, বাতাসে পঁচা শিউলি, হাসনাহেনা মতো লাশের গন্ধও ভোঁভোঁ করছে মুহুমুহু আত্মচিৎকার অবলীলায় ঘুরছে ধোঁয়াচ্ছন্ন নীল শূন্যেই হামাগুড়ি দিচ্ছে নক্ষত্রের মতো অচেনা চেতনারা ঝিলমিল করছে শুকতার নির্দিষ্ট করা দূরূহ ব্যপার,   উল্কাপিণ্ড মাটি ভেদ করা সময়ের দূরত্ব মাত্র, গ্রহগুলো নির্দিষ্ট দূরত্ব ভুলে উঁকিঝুঁকি দিচ্ছে মহাকালের মহা মানবদের আত্মতুষ্টির বিসর্জন দর্শনে, সত্যি এক মহাবিপ্লব সাদা কাপনে মুড়িয়ে আছে, মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডা হাতছানি দিয়ে ডাকছে, সত্যি এক মহাবিপ্লব রক্তে লাল মলাটে মুড়িয়ে আছে,

কদম ফুটেছে

 কদম ফুটেছে  মোহাম্মদ মুছা আকাশ যদি মেঘেলা থাকে  তাতে আমার দায় কী ? কেয়া ফুটেছে কদম ফুটেছে  ঘরে থাকা যায় কি ! মন মেতেছে প্রেম জেগেছে  আমার করার আছে কী ? আষাঢ় শ্রাবন প্রেমের পাবন হাতছানি দেয় রজনি । আকাশ যদি মেঘলা থাকে  তাতে আমার দায় কী ?  মেঘের কোলে হেলেদুলে  মন ছুটেছে, বেঁধে রাখা যায় কী ?

অবসাদ

 অবসাদ  মোহাম্মদ মুছা অবান্তর; অন্তর নিয়ন্ত্রিত অবাধ আঁধারে নির্বোধ, পৃথিবীর মায়া বাড়ায় জগত সংসারে ক্লান্ত; আমি ছুটতে নাহি আর চাই রাজ্য;  করিস না আমায় দায় অনিবার্য, শান্ত সকাল ও তপ্ত দুপুরে গড়াই তেপান্তর; কিসের লাগিয়া এতো বড়াই ভূখন্ড;  নিরাশ আমি কবু নই সীমানা; অবহেলা আমি সবি সই রীতিনীতি; করবো সবি ভেঙে চুরমার অহংকার; তার যত অভিলাষ আমার