Posts

নীরব দাবানল

 নীরব দাবানল মোহাম্মদ মুছা  চলনা দু'জন পাশ কেটে যায় এই শহরের নীতি ভালোবাসার পুষিয়ে দিবো দালান কোটার ক্ষতি,  জরাজীর্ণ এই শহরে গড়ছি রোজই ব্যবধান তোর বিহনে আকাশ ভাঙ্গে বসন্ত হয় ম্লান।  বহুদূরে দূর হতে দূর লোকান্তরে দু'জন মিশে যাই দু-হাত পেতে আছি আজো আয় না প্রিয়া আয়, অষ্টপ্রহর সইছি জ্বালা ঝরছে চোখে লোনাজল বুকের মাঝে দাউদাউ জ্বলে নীরব দাবানল!

নিরাশার কাব্য

 নিরাশার কাব্য মোহাম্মদ মুছা  দু-চোখ জুড়ে ঘন-কালো মেঘের তড়িঘড়ি বৃষ্টি আসুক আর নাই আসুক আষাঢ়ের কাব্য হয়ে হৃদয় উচাটন, গোধূলির কি দোষ বলো স্বপ্নতো আমারই চোখে, পৃথিবীটা এমনই নীরবে নিবৃত্তে শীতের ঝরা পাতার মতো স্বপ্নগুলো ঝরিয়ে দেয়, না, আমি উলঙ্গ বৃক্ষের মতো তীর হয়ে বসন্তের আশায় আর রইবো না, কতো বসন্ত ধোঁকা দিলো! বরং  পুঁজিবাদের এই শহরে স্বপ্নগুলো বেঁচে দিই।

যাতনার মেলা

 যাতনার মেলা মোহাম্মদ মুছা   ভিষণ খরায় বুকটা চৌচির খাজনা তবুও নিলে বাঁধ ভাঙা ঢেউ নিমিষেতে ফলন খেলো গিলে, আঁচল বাঁধা সুখের চাবি তালায় ধরলো জম সিধুর খানায় গুন ধরেছে নিচক বাড়ে ধম, ঘোলা আমার খালি এখন মঙ্গা এলো প্রবল স্বপ্ন আমার কেঁড়ে নিলো পঙ্গপালের দল।

বিপ্লবী প্রেম

 বিপ্লবী প্রেম মোহাম্মদ মুছা  তুমি যখন মগ্ন আছো  স্বর্গ ছুঁবে বলে আমি তখন পাপ খুঁড়ে যায় খেয়াল খুশির ছলে, কে দেখাইলো স্বপন মোরে চন্দ্র সুরুজ জানে যতোই তুমি আড়াল রাখো প্রেম'তো আমার প্রানে, প্রানে যখন বিপ্লব জাগে নাহি বাঁধা মানে অবাধ শোষণ বধ করিতে   তুমুল আঘাত হানে।

অজ্ঞাত প্রান্তরে

 অজ্ঞাত প্রান্তরে মোহাম্মদ মুছা  তুমি নিয়মনীতির যাঁতাকলে পিষ্ট, তবু্ও তুমি মুক্ত অন্যদিকে আমি নিজেকে মুক্ত রেখে পরাধীন! বিষ্ময়কর বটে, তুমি স্বর্গের খোঁজে মগ্ন আমার তো তেমন কিছু খোঁজা হয়নি, তোমাকে খুঁজতে খুঁজতে পথভ্রষ্ট  এটা কি নরক,বলতে পারো? তুমি যে অন্ন ভক্ষণ করেছো আমিও তাই,  তুমি যে জলে পরিতৃপ্ত সেখানে ও আমি ভিন্ন নই, যে বায়ুতে তোমার ফুসফুস প্রসারিত আর সংকোচন আমরাও তাই! দিনের আলো রাতের অন্ধকার ভিন্ন কিছুতো নই তোমার- আমার, রবি শশী পৃথকীকরণ করেনি দু'জনের বেলায়,  পৃথিবীর বুকে তেমন কিছু খোঁজে পাইনি,যা শুধু তোমার আমার নই,নতুবা আমার তোমার নই, তবে কেন আমার একার দায়, আমি মুক্তিকামী নই,আমি বিপ্লবী  তোমাকেও মুড়িয়ে দিবো পাপের চাদরে,  যদি বলো ভালোবাসা অন্যায়!

অভিসারী

 অভিসারী  মোহাম্মদ মুছা  কখনো কখনো থমকে যায় নিরবচ্ছিন্ন স্বপ্নগুলো বারবার জাগরিত করে, কেউ কি কখনো দেখেছো?  বুক ছিঁড়ে স্মৃতি বের করা যায়; না, তা কখনো সম্ভব না, পৃথিবীর সবার মতো আমিও মানুষ,  স্মৃতি সাথে বসবাস, সখ্যতা, আর কতো কি, বেঁচে থাকার গল্প এখানে শেষ নয়, শেষ নয় স্বপ্ন লালন, শেষ নয় প্রহর, বসন্তের পর বসন্ত আসবেই, আর তেমনি তুমিও ভিন্ন ভিন্ন সময়ে, ভেবে দেখো, তৃপ্তির ঢেকুরে উন্মাদ হয়ে অন্যর অধিকার হরন করছো, অভিশপ্ত তৃপ্তি তোমায় আচ্ছাদিত করেছে নীল বিষের ছোঁয়ার যন্ত্রণা তোমাকে আবার ফিরে আনবে অবিভক্ত ভালোবাসার কুঠিরে,

অবান্তর নোঙর

 অবান্তর নোঙর  মোহাম্মদ মুছা  নিশিতে পারিনি আজো পুষিতে নিজেকে  কারণে অকারণে পরানের বিকিরনে, পারিনি বদলাতে হারিনি অন্তর্ঘাতে কষ্টের মেলায় বেলা অবেলায়। অবান্তর, অন্তর নিয়ন্ত্রিত অবাধ আঁধার ভাবনাটা জটিল হলো, কঠিন ছিলো যাতনা নীরব স্রোত দু-চোখে বয়ে চলেছে ভাঙছে রোজই কতো কূল!  বুকের পাঁজর হলো পাথর অনল বসত নির্বিকার, তাইতো বুঝি আজো খুঁজি হারানো পথ বারেবার।