Posts

Showing posts from April, 2026

অবচেতন মোহ

 অবচেতন মোহ মোহাম্মদ মুছা নিষিদ্ধ হোক লাল গোলাপের পাপড়ি অবরুদ্ধ আমি এই গোলাপ ছুঁয়ে,  নিতান্তই রহস্য; আজো অব্দি কোন বসন্তেরই বিচার হলো না  অথচ বহুকাল ধরে আমি কারান্তরীন, মায়ার মোহ কাটেনি বলে অজস্র ক্ষত আজো হৃদপিণ্ডে নিষিদ্ধ হোক গোলাপের পাপড়ি নতুবা মুক্তি দাও, মায়ার মোহ অতল  দিক বিহগী দিক খুঁজে ক্লান্তিহীন  অথচ কোন বসন্ত আজো কাঠগড়ায় দাঁড়ায়নি।